তথাগত চক্রবর্তী: বারুইপুরের বেগমপুরে নৃশংস হত্যাকাণ্ড। মৃত যুবকের নাম শান্ত মণ্ডল। দশমীর রাতে নিজের জামাইবাবুর ডাকে বেরিয়ে গিয়ে আর ফেরা হল না এই যুবকের। নয় দিন পর পুলিসের বিশেষ টিম গ্রেফতার করল মূল চক্রী জামাইবাবু দেবব্রত পাত্র-সহ আরও তিনজনকে। ধৃত দেবব্রতের বাড়ি বারুইপুরের বেলেগাছিতে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Bengal Weather Update: শীতের আগে সাগরে তৈরি হবে শক্তিশালী নিম্নচাপ! ফের বাংলায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট…

বাকি অভিযুক্তরা মিনাজুল পাইক, জসিমুদ্দিন লস্কর এবং অটো চালক হাফিজুল মোল্লা। পুলিস সূত্রে খবর, বেঙ্গালুরুর গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিল শান্ত মণ্ডল। জমজমাট ব্যবসা, নিয়মিত সোনার চেন এবং টাকার জোর—এসবই ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় জামাইবাবু দেবব্রতের কাছে। কারণ, তিনিও বেঙ্গালুরুতে খাবার ডেলিভারির কাজ করলেও ব্যবসা একেবারে মুখ থুবড়ে পড়ে। ব্যর্থতার হতাশা আর আত্মীয়ের সাফল্য মিলে মাথা গরম হয়ে ওঠে দেবব্রতের। এরপরই খুনের ছক। 

দশমীর দিন ফোন করে শান্তকে ডেকে আনে দেবব্রত। হাফিজুলের অটোতে তোলে তাকে। সঙ্গে ছিল মিনাজুল ও জসিমুদ্দিন। প্রথমে সবাই মিলে যায় বাসন্তীতে। সেখানে মদ খাওয়া এবং পরিকল্পনার চূড়ান্ত রূপ। গভীর রাতে শান্তকে নিয়ে ফেরা হয় বেগমপুর সাট কলোনির নির্জন এলাকায়। সেখানে ফের মদ্যপান করিয়ে হঠাৎই এক ধারাল কাটারি দিয়ে আক্রমণ। গলার নলি কেটে খুন করা হয় শান্তকে। একাদশীর দিন রাস্তার ধারে পড়ে থাকে রক্তাক্ত দেহ।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: নিজের ব্যবসা শুরু করতে পারেন মকর, ধৈর্য ধরে সমস্যা কাটিয়ে উঠবেন কুম্ভ…

তদন্তে নেমে পুলিস হাতে পায় তথ্যপ্রমাণ। গ্রেফতার করে চারজনকেই। বাজেয়াপ্ত হয় খুনের অটো। এখনও খোঁজ চলছে সেই কাটারিটির, যা খুনের জন্য বিশেষভাবে কামারের কাছ থেকে কিনেছিল অভিযুক্ত দেবব্রত। পারিবারিক সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা ব্যবসায়িক হিংসাই শেষমেশ কেড়ে নিল এক যুবকের প্রাণ। বারুইপুরবাসী স্তব্ধ এই নির্মম ঘটনায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version