জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নব রূপে, নব সাজে,আরও বড়ভাবে এখন দেখা যাচ্ছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। দেখতে দেখতে সিজন ২-এর মাসিক ফিনালে! অক্টোবর ফিনালে! উপস্থিত থাকবেন  জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য।  অক্টোবর ফিনালেতে এসে স্বাভাবিকভাবে খুশি অপরাজিতা। তিনি বলেন, “এই শো-এ আসতে পেরে খুব ভাল লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছে এই শো। সুদীপ্তা দারুণ ভাবে শো-টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা শো কীভাবে সঞ্চালনা করতে হয় আমি সুদীপ্তার কাছ থেকেই শিখেছি। এখানে এসে অনেকদিন পর সুদীপ্তার সঙ্গে একসঙ্গে কাজ করার একটা সুযোগ হল। সব মিলিয়ে খুবই ভাল লাগছে।”

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Naihati Kali Maa Immersion: ভয়ংকর অঘটন! বিসর্জনের আগেই সটান পড়ে গেল সুবিশাল ‘বেচাকালী’-র প্রতিমা…

সিজন ২-এর মাসিক ফিনালে হাসি-খেলায়-মজায় ভরপুর। ফিনালের বিজয়িনী পাবেন ২লাখ টাকা। সঙ্গে থাকছে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প। সেইসব গল্প শুনবেন অপরাজিতা। শুধু শুনবেন না গল্প, থাকছে অপরাজিতার নাচের পারফরম্যান্স। জনপ্রিয় বাংলা গান ‘আয় আয় কে যাবি’ থেকে হিন্দি গান ‘ঝুমকা গিরা রে’–সবেতেই পা মেলাবেন তিনি। ৩১ অক্টোবর সন্ধ্যে ৬ টায় সান বাংলায় দেখা যাবে এই  মাসিক ফিনালে।

বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এখন পাঁচ রাউন্ডে খেলা হয়। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকে এক লক্ষ টাকার নগদ পুরস্কার।  প্রতি পর্বে এখন থেকে তিনজনের বদলে চারজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হয় না। নতুন এই ফরম্যাটে যুক্ত হয়েছে নতুন একটা খেলা। “টাকার খনি”, “বল ফেলতে টাকা কুলো” এমন সব মজার খেলার সঙ্গে এখন খেলা হয় ‘টাকার গদি’।  গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম যেন এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরালো করতেই সান বাংলার এই  উদ্যোগ। এই শো সঞ্চালনা করতে করতে জীবন সম্পর্কে তাঁর ধারণা অনেকটাই বদলে গেছে বলে বার বার জানিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি অনেকবার বলেছেন এত মহিলার লড়াইয়ের গল্প শুনতে শুনতে নিজের জীবন সম্পর্কে অভিযোগ করা তিনি বন্ধ করে দিয়েছেন। এই মাসিক ফিনালেতে এবার সুদীপ্তা নিজের উদ্যোগে ১লাখ টাকা করে তুলে দেবেন তিনজন লড়াকু মা লক্ষ্মীদের হাতে। সুদীপ্তার এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে।

আরও পড়ুন- Satish Shah Death: থেমে গেল হাসির দমক! চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ…

 মাঝে মাঝে লাখ টাকার লক্ষ্মীলাভে খেলতে আসেন এক ঝাঁক তারকারা। গল্প,আড্ডায় জমে ওঠে তারকাদের নিয়ে এই পর্ব। তারকারা অবশ্য সব টাকা নিয়ে যান না। তাঁদের টাকা নিয়েই তৈরি হয়েছে “লক্ষ্মী ব্যাঙ্ক”। এবারে ‘লক্ষ্মী ব্যাঙ্ক’-এর টাকা থেকে  চার জন লড়াকু মা লক্ষ্মীদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে  ৫০ হাজার  টাকা যাতে তাঁরা তাঁদের স্বপ্ন পূরণের দিশা খুঁজে পান। মানুষের বিপুল চাহিদার জন্য এই শো এখন টানা  দেড় ঘন্টার। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version