লন্ডনে নয়া ছবির ঘোষণা, শার্লক হোমসের স্রষ্টার বায়োপিক পরিচালনায় সৃজিত…| Srijit Mukherji Announces new film in London to direct the biopic of Sherlock Holmes creator Arthur Conan Doyle


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে পা রাখলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রথমবার ইংরেজি সিনেমা পরিচালনা করতে চলেছেন তিনি। শার্লক হোমস স্রষ্টা স্যর আর্থার কোনান ডয়েলকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন সৃজিত। ছবির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস।’ ডয়েলের উত্তরসূরীদের উপস্থিতিতে সোমবার লন্ডনের সাংবাদিক বৈঠক থেকে এই সুখবর দিলেন পরিচালক। এই ছবির যৌথ প্রযোজনায় সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থা এবং শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:KIFF 2025: নির্মমতার বিরুদ্ধে রুদ্রজিতের প্রতিবাদ! কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় ‘পিঞ্জর’…

এই ছবিতে উঠে আসবে স্যর আর্থার কোনান ডয়েলের (Arthur Conan Doyle) বহুমুখী জীবন। লেখক, চিকিৎসক, মানবতাবাদী- সাহিত্যিকের সবকটি দিকই থাকছে এই চিত্রনাট্যে। সঙ্গে থাকবে তাঁর অমর সৃষ্টি, শার্লক হোমস, যা শতাধিক বছর পরেও সমান জনপ্রিয়।

গল্পের বিন্যাসেও থাকছে বড় চমক। বাস্তব জীবনের ডয়েল ও তাঁর কল্পিত চরিত্র হোমসকে গাঁথা হবে ন্যায়বিচার, সত্যের অনুসন্ধান আর মানবিকতার গল্পে। পরিচালক জানিয়েছেন, এই ছবি কেবল জীবনী নয়- এটি একটি সংলাপ, যেখানে বর্তমানের সৃজিত কথা বলছেন তাঁর শৈশবের সেই কিশোরের সঙ্গে, যে একদিন হোমসের পাতায় খুঁজে পেয়েছিল কল্পনার জাদু।

ছবির ঘোষণার দিন UK ও ভারত থেকে চলচ্চিত্র নির্মাতা, লেখক, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিনিধি, পাশাপাশি উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এবং সরকারি প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিকা চাড্ডা, আগনিশকা মুডি, আরিকে ওকে, ব্রিওনি হ্যানসেন , মিরান্ডা গাওয়ার-কিয়ান এবং লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল ও টংস অন ফায়ার ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভালের প্রতিনিধিরা। কোনান ডয়েল এস্টেটের পক্ষ থেকে CEO টিম হাবার্ড এবং ডয়েল পরিবারের সদস্য রিচার্ড পুলি ও রিচার্ড ডয়েলও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও মজবুত করেছে।

আরও পড়ুন:Tollywood: বড়দিনে শো-এর লড়াই নয়, শো ভাগের ঐক্য! উৎসবে সর্বোচ্চ ৩ বাংলা ছবি মুক্তির সিদ্ধান্ত স্ক্রিনিং কমিটির…

অনুষ্ঠানের সময় কোনান ডয়েলের জীবনের বিভিন্ন দিক দেখানোর জন্য একটি প্রদর্শনীও রাখা হয়েছিল। যেখানে তাঁর সাহিত্য, আইন ও সামাজিক কাজের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হয়। চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছেন, এই ছবিটি কোনান ডয়েলের কল্পনা শক্তি ও নৈতিক সাহসকে উদযাপন করবে।

তবে ছবির আনুষ্ঠানিক ঘোষণা হলেও, শ্যুটিং কবে থেকে শুরু হবে এবং কারা অভিনয়ে থাকবেন- তা এখনও জানা যায়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *