জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৫ সালের অন্যতম বড় ব্রেকথ্রু তারকা অনীত পাড্ডা, যিনি ‘সাইয়ারা’ ছবির ঐতিহাসিক সাফল্যের পর ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা প্রেমকাহিনির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, আবারও মন জয় করলেন ভক্তদের। নিজের স্বচ্ছ ও সত্যবাদী ব্যক্তিত্বের জন্য সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে রিলেটেবল মেয়ে হিসেবে পরিচিত অনীত, আজ আবারও ইন্টারনেট ভরিয়ে দিলেন এক মিষ্টি ও হৃদয়গ্রাহী পোস্টে।

মুম্বইয়ের উপকণ্ঠে অবস্থিত কাঞ্চনস গ্লোবাল ফাউন্ডেশন, এক অলাভজনক (non-profit) সংস্থা যা অসহায় ও আহত প্রাণীদের উদ্ধার ও যত্নের কাজ করে, সেখানে দিনভর সময় কাটালেন তিনি। আশ্রয়স্থলের কুকুর ও বিড়ালদের সঙ্গে খেলা করলেন, খাওয়ালেন এবং তাদের সঙ্গে সময় কাটিয়ে সবাইকে অনুপ্রাণিত করলেন নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়াতে।

আরও পড়ুন: চোখের নিমেষে ব্যাগ থেকে হাতসাফাই ৬৩ গ্রাম সোনা! গ্রেফতার ‘পকেটমার’ টেলি অভিনেত্রী… কেলেঙ্কারি কাণ্ড

নিজের ইনস্টাগ্রাম পোস্টে অনীত লিখেছেন,’ভাষাহীন ভালোবাসার এই প্রাণীদের সঙ্গে কিছুটা সময় কাটালাম। পোশাকে লেগে রইল তাদের লোম, আর মনে এলো এক অদ্ভুত শান্তি। ধন্যবাদ জানাই কাঞ্চনস গ্লোবাল ফাউন্ডেশনকে, জীবনের আসল মানে মনে করিয়ে দেওয়ার জন্য।’

তিনি ধন্যবাদ জানান সংস্থার কতৃপক্ষকে তাঁকে এই প্রাণীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়ার জন্য। তিনি লেখেন, ‘ওদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি যে মন ভরে গেল।’

আরও পড়ুন: রণবীরের উপর কোনও প্রত্যাশা না রাখাই ভালো! হঠাত্‍ কেন বললেন সদগুরু?

অনীত পাড্ডাকে শীঘ্রই দেখা যাবে ম্যাডক হরর কমেডি ইউনিভার্স (MHCU)-এর নতুন ছবি ‘শক্তি শালিনী’-তে। মাত্র ২২ বছর বয়সে এই ফ্র্যাঞ্চাইজির মুখ্য চরিত্রে অভিনয় করে অনীত ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে কমবয়সী লিড অভিনেত্রী হিসেবে রেকর্ড গড়েছেন। ‘শক্তি শালিনী’ মুক্তি পেতে চলেছে ২৪ ডিসেম্বর, ২০২৬-এ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version