জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভক্তদের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল, সব ঠিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা সম্ভব হল না। কিন্তু কেন এমন ছন্দপতন? রবিবার সন্ধ্যায় টুইটে নিজেই জানালেন বলিউডের বাদশা শাহরুখ খান। ৬০তম জন্মদিনে বলিউডের বাদশার দেখা পাওয়ার আশায় অধীর অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু সেই আশাভঙ্গ করলেন শাহরুখ নিজেই। জানালেন নিরাপত্তার কারণে প্রকাশ্যে আসবেন না তিনি।

Add Zee News as a Preferred Source

শনিবার রাত বারোটা থেকে শাহরুখকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান দেশ-বিদেশের অনুরাগীরা। রবিবার সন্ধে হতেই শাহরুখ তাঁর সমাজমাধ্যমে জানান, তিনি বাইরে আসতে পারবেন না। শাহরুখ লেখেন, ‘প্রশাসনের পরামর্শ মেনে আমি বাইরে বেরোতে পারব না। যে সব অসাধারণ মানুষেরা আমার জন্য অপেক্ষা করছেন, তাঁদের শুভেচ্ছাও জানাতে পারব না। আপনাদের সকলের কাছে আমি গভীর ভাবে ক্ষমাপ্রার্থী। কিন্তু এত ভিড় নিয়ন্ত্রণ করতে ও নিরাপত্তার জন্যই আমাকে এমন পরামর্শ দেওয়া হয়েছে।’

রবিবার সন্ধ্যায় এই পোস্ট আসা মাত্রই মন ভাঙল অনুরাগীদের। যদিও শাহরুখ ফ্যানেদের কাছে অভিনেতার অনুরোধই শেষ কথা। তবে এবার আর বাদশার দেখা মিলল না। মন্নত-এর সামনে দাঁড়িয়ে হাত খোলে পোজ়ে ফ্যানেদের সঙ্গে ছবিও তিনি তুলতে পারলেন না। যদিও শাহরুখের কলমে স্পষ্ট তাঁর মন খারাপ।

২ নভেম্বর, শাহরুখ খানের অনুরাগীদের কাছে উৎসব। আর তারই সেলিব্রেশনে যেন মেলা বসে যায় মন্নত-এর সামনে। প্রতিবছরের মতো এবছরও মন্নত-এর বাইরের ছবিটা একই। তবে এবার আর মন্নত-এ নেই শাহরুখ খান। বাড়িতে কাজ হওয়ার কারণে রয়েছেন আলিবাগের এক বাংলোতে। তবে সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে দেখা করতে আসার কথা ছিল কিং খানের। সোশ্যাল মিডিয়ায় তা নিজেই জানিয়েছিলেন শাহরুখ। তবে দিনের দিন ঘড়ির কাঁটা ঘুরলেও তিনি আসতে পারলেন না। আর তাই তড়িঘড়ি সোশ্যাল মিডিয়া মারফত সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন কিং খান।

শাহরুখের বিশ্বাস, তাঁর পরিস্থিতি বুঝতে পেরেছেন অনুরাগীরা। তাই তিনি লেখেন, ‘আমাকে বোঝার জন্য এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমাকে দেখতে পেলেন না। আমারও আপনাদের দেখতে না পেয়ে খারাপ লাগছে। আপনাদের সকলের সঙ্গে দেখা করার জন্য আমিও অপেক্ষা করে ছিলাম। ভেবেছিলাম, আপনাদের সঙ্গে ভালবাসা ভাগ করে নেব আজ। আপনাদের সত্যিই খুব ভালবাসি।’ তিনি আরও লিখেছেন, ‘তোমরা বোঝার চেষ্টা করো, আর বিশ্বাস করো, তোমাদের দেখা না পেয়ে আমি তোমাদের থেকেও বেশি কষ্ট পাব। আমি ভীষণভাবে মুখিয়ে ছিলাম তোমাদের সঙ্গে দেখা করে ভালবাসা ভাগ করে নিতে। তোমাদের সবাইকে ভালবাসি।’

বছর দুয়েক আগেও শাহরুখের জন্মদিনে ‘মন্নত’-এর সামনে উপচে পড়া ভিড় ছিল। মধ্যরাতে ছাদে উঠে দু’পাশ দুই হাত ছড়িয়ে দিয়ে ‘সিগনেচার পোজ়’ দিতেন তিনি। অগুনতি ভক্তসমাগম এবং তাঁদের পাগলামি চাক্ষুষ করতেন। কিন্তু গত বছর থেকেই সেই ধারায় ইতি পড়েছে। গত বছরও নিরাপত্তার জন্য জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করেননি শাহরুখ। এ বারও সেই একই ধারা বজায় থাকল।

শাহরুখ খানের এই টুইট ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আবেগের ঢেউ। অনেকেই লিখেছেন, ‘বাদশা, আমরা তোমার অপেক্ষায় থাকব সবসময়।” কেউ আবার বলেছেন, “তোমার নিরাপত্তাই সবার আগে।’

মন ভাঙলেও, শাহরুখ ফ্যানেদের কাছে অভিনেতার অনুরোধই শেষ কথা। তবে এবার আর বাদশার দেখা মিলল না। মন্নত-এর সামনে দাঁড়িয়ে হাত খোলে পোজ়ে ফ্যানেদের সঙ্গে ছবিও তিনি তুলতে পারলেন না। যদিও শাহরুখের কলমে স্পষ্ট তাঁর মন খারাপ। আরও একটা বছরের অপেক্ষা। মন খারাপ নিজেই এবার ধীরে ধীরে ফাঁকা হচ্ছে মন্নতের সামনে রাজপথ। বাদশাহীন মন্নতের ছবিটা মুহূর্তে যেন ম্লান হয়ে উঠল।

আরওপড়ুন: Mahila Rojgar Yojana: বড় খবর! সরকার মহিলাদের দিচ্ছে ১০,০০০ টাকা! করবে স্বনির্ভর, হবে ছোট ব্যবসাও? কোথায়, কী ভাবে জেনে নিন…

আরওপড়ুন:  LPG Cylinder Price reduction: ভোটের আগে বড় খবর! সারা দেশে কমল গ্যাস সিলিন্ডারের দাম…আপনার শহরে কত?   

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version