কিরণ মান্না: কাগজপত্রে নাকি বাবার নাম ভুল ছিল! ফের SIR আতঙ্কে মৃত্যু? এবার পূর্ব মেদিনীপুরের রামনগরে। পরিবারের লোকেরা অবশ্য মুখে কুলুপ এঁটেছে। থানায় অভিযোগও দায়ের করা হয়নি। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  SSC Group Gropu D tainted list: বিগ ব্রেকিং! প্রকাশ হল ৩৫১২ অযোগ্য শিক্ষাকর্মীর তালিকা… দেখে নিন…

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম  শেখ সিরাজউদ্দিন। বাড়ি, রামনগর ১ নম্বর ব্লকের কাঁটাবনি গ্রামে। প্রতিবেষশীদের দাবি, কাঁটাবনি গ্রামেরই স্থায়ী বাসিন্দা ছিলেন সিরাজউদ্দিন। পরিবারের কেউ বাংলাদেশ বা অন্য কোনও জায়গা থেকে আসেনি। তবে তিনি নিজে দীর্ঘদিন বিদেশ ছিলেন। এরপর দেশের ফিরে দীঘায় একটি একটি হোটেল করেছিলেন  সিরাজউদ্দিন। গতকাল, রবিবার সেই হোটেলেই হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয় ওই ব্যক্তি।  এরপর দেহ বাড়িতে এনে শেষকৃত্যও করেন পরিবারের লোকেরা।

রামনগরের বিধায়ক অখিল গিরি অবশ্য জানিয়েছেন, ‘গতকাল রবিবার কাগজপত্র বের করতে গিয়ে সিরাজউদ্দিন দেখেন, তাঁর বাবার নাম ভুল। এরপর চিন্তায় ছিলেন তিনি’। বিধায়কের দাবি, সেই আতঙ্ক থেকেই সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। যদিও প্রাথমিক তদন্তে এই ঘটনাকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করছে পুলিস। 

এদিকে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির নেতা অসীম মিশ্র। তাঁর কটাক্ষ, ‘স্বাভাবিক মৃত্যু, প্রশাসনিকভাবে প্রমাণিত। তাও তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে চাইছে’।

আরও পড়ুন:  SIR In Bengal: ‘স্কুলে পড়াশোনাই তো বন্ধ হয়ে যাবে’, ৫ শিক্ষকের মধ্যে BLO-র দায়িত্বে প্রধানশিক্ষক-সহ ৪!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version