জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের মতো এবার অস্ট্রেলিয়াতেও বাদ সাধল বৃষ্টি! ব্রিসবেনে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ বাতিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্য়াচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারত। সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Rishabh Pant Retires Hurt: বিরাট ধাক্কা ভারতীয় দলে, যন্ত্রণায় কাতরে মাঠ ছাড়লেন মহারথী, সামনেই যে ইডেন টেস্ট!

ব্রিসবেনে ম্য়াচ কিন্তু নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে যখন খেলা বন্ধ হয়, তখন ভারতের স্কোর ছিল ৪ ওভার ৫ বলে বিনা উইকেটে ৫২। এদিন তিলক বর্মাকে বদলে সুযোগ পেয়েছিলেন রিঙ্কু সিং। কিন্তু শেষপর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে আর খেলা শুরু করা যায়নি।

ঘন ঘন বজ্রপাত। প্রবল শব্দ। খেলা শুরু পর থেকে আবহাওয়া খারাপ হচ্ছিল। তবে প্রথমে বৃষ্টি ছিল না। ক্রিকেটাররা তো বটেই, দশর্কদের নিরাপত্তার জন্যই খেলা বন্ধ করে দিতে হয়। মাঠের একেবারে নিচের দিকে শেডহীন গ্যালারিতে যে দর্শকরা বসে ছিলেন, তাঁদের উপরের সারিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নিচের সারিতে কাউকে বসতে দেওয়া হয়নি। এমনকী, খেলা বন্ধ হওয়ার পরেও জায়ান্ট স্ক্রিনে ছিল সতর্কবার্তা,  ‘আমরা বিপজ্জনক আবহাওয়ার সম্মুখীন। দয়া করে নিরাপদ জায়গায় আশ্রয় নিন’।

এদিকে খেলা বন্ধ হওয়ার বৃষ্টি নামে। কিন্তু কয়েক দফায় বৃষ্টি সাময়িকভাবে থামলেও খেলা চালু করা যায়নি। বৃষ্টিবিঘ্নিত সিরিজে টুর্নামেন্টের সেরা হয়েছেন অভিষেক শর্মা। এদিন টি-২০ ভারতীয় হিসেবে দ্রুততম হাজার রান করার রেকর্ড করেন তিনি।

আরও পড়ুন:  Mohammad Shami: ‘আপনার এত খাই? মাসে ৪ লাখেও মন ভরে না?’ শামির বিচ্ছিন্না স্ত্রী হাসিনকে সুপ্রিম ধমক…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version