১২ জনকে রাখল KKR! ২৩.৭৫ কোটির তারকার সঙ্গেই বাদ রাসেলও! এবার সচিনপুত্র কলকাতার…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ সালের আইপিএল নিলাম (IPL 2026 Auction) আবু ধাবিতে (Abu Dhabi)। আইপিএল ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলতে পারে বলেই রিপোর্ট। ১৫ নভেম্বর, শুক্রবার অর্থাৎ আজ ভারতীয় সময় বিকেল ৩টের মধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে রিটেনশন লিস্ট জমা দেওয়ার ডেডলাইন ছিল। সেই মতো তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (KKR Retention List For IPL 2026) তাদের খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিয়ে দিল। মোট ১২ জনকে ধরে রাখল কেকেআর।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: চরম সাসপেন্স থ্রিলারের নাম ইডেন টেস্ট, রবিতেই ফয়সলা রোমাঞ্চকর দ্বৈরথের! খেলা হবে…

যে ১২ জনকে ধরে রাখল কেকেআর:

১) রিংকু সিং (১৩ কোটি টাকা)
২) বরুণ চক্রবর্তী (১২ কোটি টাকা)
৩) সুনীল নারিন (১২ কোটি টাকা)
৪) অজিঙ্কা রাহানে (১.৫০ কোটি টাকা)
৫) হর্ষিত রানা (৪ কোটি টাকা)
৬) রমনদীপ সিং (৪ কোটি টাকা)
৭) অঙ্গকৃষ রঘুবংশী (৩.০০ কোটি টাকা)
৮) বৈভব অরোরা (১.৮০ কোটি টাকা)
৯) রোভম্যান পাওয়েল (১.৫০ কোটি টাকা)
১০) মণীশ পাণ্ডে (৭৫ লক্ষ টাকা)
১১) উমরান মালিক (৭৫ লক্ষ টাকা)
১২) অনুকূল রায় (৪০ লক্ষ টাকা)

যে ১০ জনকে ছেড়ে দিল কেকেআর:

১) ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি টাকা)
২) আন্দ্রে রাসেল (১২.০০ কোটি টাকা)
৩) কুইন্টন ডি কক (৩.৬০ কোটি টাকা)
৪) স্পেন্সার জনসন (২.৮০ কোটি টাকা)
৫) রহমানুল্লাহ গুরবাজ (২.০০ কোটি টাকা)
৬) অ্যানরিক নোকিয়া (৬.৫০ কোটি টাকা)
৭) মঈন আলি (২.০০ কোটি টাকা)
৮) চেতন সাকারিয়া (৭৫.০০ লক্ষ টাকা)
৯) লুভনিথ সিসোদিয়া ( ৩০.০০ লক্ষ টাকা)

১০) মায়াঙ্ক মার্কান্ডে (ট্রেড হয়েছেন অর্জুন তেন্ডুলকরের সঙ্গে) (৩০.০০ লক্ষ টাকা)

কলকাতা-মুম্বই ট্রেড: মুম্বই ইন্ডিয়ান্স থেকে সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর এলেন কেকেআরে। মায়াঙ্ক মার্কান্ডে কলকাতা থেকে গেলেন মুম্বইয়ে। নগদ ৩০ লক্ষ টাকায় এই লেনদেন হয়েছে।

নিলামে কেকেআরের পার্স

বিসিসিআই আগেই ঘোষণা করেছিল যে, সকল ফ্র্যাঞ্চাইজির জন্য নিলামের অতিরিক্ত ৫ কোটি টাকা যোগ করা হবে। তাই কেকেআর ৬৪.৩০ কোটি টাকা নিয়ে নিলামে বাজার করতে যাবে।

এরপর যা হবে

খেলোয়াড় ধরা-ছাড়ার চূড়ান্ত তালিকা দিয়ে দিল ১০ দল। এরপর তাদের সংক্ষিপ্ত তালিকায় নিবন্ধিত খেলোয়াড়দের একটি পুল পাঠানো হবে। নিলাম পুল চূড়ান্ত করার জন্য সেই দীর্ঘ তালিকাটি ছাঁটাই করা হবে। ২০২৫ মরসুমের পরেই ট্রেডিং উইন্ডো খুলে দেওয়া হয়েছিল। ২০২৬ সালের আইপিএল নিলাম শুরুর শুরু হওয়ার এক মাস আগে পর্যন্ত যা চলবে। তারপর নিলাম শেষ হওয়ার পর থেকে আইপিএল শুরু হওয়ার আগের এক মাস পর্যন্ত তা ফের চলবে। যদিও ১০ ফ্র্যাঞ্চাইজি ২০২৬ সালের নিলামে কেনা কোনও খেলোয়াড়কেই ট্রেড করতে পারবে না।

আরও পড়ুন: আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রেড; ‘থালাপতি’কে ছেড়েই দিল চেন্নাই! ২২৫ গুণ বেতন বাড়ালেন স্যামসন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *