জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য এ যেন বড় চমক। দীর্ঘদিন ধরে পর্দা কাঁপানো ‘ইন্ডাস্ট্রি’ এবার পা রাখছেন ছোট পর্দার দুনিয়ায়, আর সেই প্রথম উপস্থিতিতেই মাতিয়ে তুলবেন ‘লাখ টাকার লক্ষ্মীলাভ সিজন ২’-এর বর্ষপূর্তি এবং নভেম্বরের মাসিক ফিনালে।

Add Zee News as a Preferred Source

সান বাংলার জনপ্রিয় এই শো তে স্বয়ং বুম্বাদার উপস্থিতির খবরেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বাংলার লক্ষ্মীদের মধ্যে। কারণ এবার শুধু দর্শক নয়, প্রতিযোগীদের জীবনযুদ্ধের গল্পও শুনবেন টলিপাড়ার ‘জ্যেষ্ঠপুত্র’ নিজে। তাঁদের অভিজ্ঞতা শুনে সাহস দেবেন, অনুপ্রেরণা দেবেন-এমনটাই জানা গেছে।

আরও পড়ুন: নায়ক নয়, ছায়া নায়কদের মঞ্চ? পর্দার নেপথ্যে থাকা অজ্ঞাত নায়কদের সম্মান জানাল স্টেজক্রাফ্ট ফাউন্ডেশন…

শুধু তাই নয়, নিজের ছবির জনপ্রিয় গান-‘চোখ তুলে দেখো না’, ‘চিরদিনই তুমি যে আমার’-এসবের তালেই নাচতে দেখা যাবে প্রসেনজিৎকে। ছোট পর্দার দর্শকদের জন্য এটি এক বিশেষ আকর্ষণ, কারণ টলিউডের মেগাস্টারকে এত কাছে, সরাসরি এমনভাবে দেখা মেলে না প্রায়ই।

প্রসেনজিৎ নিজেই জানিয়েছেন, ‘বিনোদনের পাশাপাশি এই ধরনের মঞ্চ সমাজের প্রতি দায়িত্বও পালন করে।’ তাই মহিলাদের সংগ্রামের কাহিনি শুনে তিনি গভীরভাবে মুগ্ধ ও অনুপ্রাণিত। ছোট পর্দায় তাঁর এই আগমন তাই শুধু একটি এপিসোড নয়, টেলিভিশন দর্শকদের জন্য এক স্মরণীয় মুহূর্ত।

আরও পড়ুন: টপ ১২-এ ধাক্কা! থামল ভারতের বিশ্বজয়ের দৌড়… কে ছিনিয়ে নিল মিস ইউনিভার্সের মুকুট?

শো-এর সঞ্চালক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, আমার মনে হয় শুধু পশ্চিমবঙ্গে কেন হয়তো ভারতবর্ষে এরকম একটা শো আগে কখনও হয়নি । ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’ এখন শুধু একটা গেম শো নেই আর, এই শো যেভাবে প্রভাব বিস্তার করেছে তাতে করে এখন ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’ একটা ইমোশন একটা আবেগ। অনেক অনেক ভালোলাগা আর ভালোবাসা আমার তরফ থেকে এই শো-এর জন্য । আরও বাংলার লক্ষ্মীরা উপকৃত হোক, তাঁদের স্বপ্ন সফল হোক ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর দ্বারা এই কামনা করি।’

৩০ নভেম্বর সন্ধ্যে ৬টায় সান বাংলায় দেখা যাবে এই বিশেষ পর্ব, যেখানে ছোট পর্দা সাক্ষী থাকবে বাংলার ‘ইন্ডাস্ট্রি’র নতুন অধ্যায়ের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version