জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই কার্যত ম্যাচ এবং সিরিজ খোয়ানোর মুখে টিম ইন্ডিয়া। গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে ব্যাটারদের সম্মিলিত ‘আত্মহত্যার’ সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৪৪৯ রানের জবাবে মাত্র ২০১ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। স্কোরবোর্ডে ৯৫/১ থেকে ১২২/৭— এই ধস নামার পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের দিকেই উঠেছে আঙুল। ডাগআউটে তিনি অসহায়ভাবে এই ‘মস্তিষ্কের ব্যর্থতা’ দেখতে বাধ্য হয়েছেন।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Smriti Mandhana’s Wedding: ইনস্টা থেকে মুছলেন বাগদান-সহ বিয়ের প্রাক-অনুষ্ঠানের ছবি, স্মৃতির বিয়ে বাতিল ঘিরে বাড়ছে জল্পনা…

ধ্বংসের গল্প:

রবিবার সকালে শুভ সূচনা করেছিলেন ওপেনাররা। কিন্তু, ৬২ রানের মাথায় প্রথম উইকেট পতনের পর শুরু হয় বিপর্যয়। সাই সুদর্শনের (১৫) অবিবেচক শট, ধ্রুব জুরেলের (০) তাড়াহুড়ো এবং সবচেয়ে বেশি হতাশ করেছেন অধিনায়ক ঋষভ পন্থ। দলের যখন কঠিন পরিস্থিতি, সেই সময় তাঁর দায়িত্বজ্ঞানহীন শট খেলার প্রবণতা ফের একবার ধরা পড়ল। প্রোটিয়া ফাস্ট বোলার মার্কো জ্যানসেন একাই ৬টি উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। ওয়াশিংটন সুন্দর (৪৮) ও কুলদীপ যাদব (৪০) কিছুটা প্রতিরোধ না দেখালে ফল আরও ভয়ঙ্কর হতে পারত।

গম্ভীরের দিকেই তোপ:

দলীয় বিপর্যয়ের পর স্বাভাবিকভাবেই সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছে দলের হেড কোচ গৌতম গম্ভীরের উপর। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এই ব্যাটিং বিপর্যয়ের পর সরাসরি নির্বাচকদের কাঠগড়ায় তুলেছেন। তাঁর মতে, বারবার ব্যাটিং অর্ডারে পরিবর্তন ও ভুল খেলোয়াড় নির্বাচন ‘অর্থহীন’।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা একযোগে প্রশ্ন তুলেছেন গম্ভীরের কোচিং নীতি নিয়ে। অনেকের মতে, এই ধরনের ফ্ল্যাট পিচেও ব্যাটাররা যদি নিজেদের উইকেট এভাবে ছুঁড়ে দিয়ে আসেন, তবে দলের অন্দরে মানসিক দৃঢ়তা তৈরি করার ক্ষেত্রে কোচের ভূমিকা কী? কলকাতা টেস্টের পিচ নির্বাচন নিয়ে আগেই কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। এবার গুয়াহাটিতে ব্যাটারদের সম্মিলিত ব্যর্থতায়, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘#SackGambhir’।

তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার লিড এখন ৩১৪। চতুর্থ দিনে তাদের আরও রান তোলার পর লক্ষ্যমাত্রা ৪০০ পেরোবে বলেই মনে করা হচ্ছে। ঘরের মাঠে এই লজ্জাজনক সিরিজ হারের মুখে দাঁড়িয়ে গৌতম গম্ভীরের লাল বলের কোচের তকমা আবারও প্রশ্নের মুখে। কঠিন চ্যালেঞ্জ এখন কেবল ভারতের সামনে নয়, বরং ডাগআউটে বসা কোচের ভাবমূর্তির সামনেও।

আরও পড়ুন:  Smriti Mandhana Wedding Postponed: এ কী ঝড় নেমে এল স্মৃতির জীবনে! বাবার পরে এবার হবু স্বামীও হাসপাতালে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version