নান্টু হাজরা: ছেলে ঘরে ফেরেনি দুই সন্তান। অনেক খোঁজ করেও তাদের সন্ধান পাননি। কিন্তু হাল ছাড়েননি সোদপুর নাটাগড়ের বাসিন্দা আরতি দাস(৬০) ও তাঁর স্বামী অসীম দাস(৭০)। বুধবার সকালে ছেলের খোঁজে চলে এসেছিলেন সেক্টর ফাইভে। কপালের ফেরে মর্মান্তিক পরিণতি হল বৃদ্ধার। গুরুতর আহত তাঁর স্বামী।
ছেলেকে খুঁজে এসে এদিন সকালে ওই বৃদ্ধ দম্পত্তি দাঁড়িয়েছিলেন সেক্টর ফাইভের কলেজ মোড়ে। যে কোনও কাজের দিন অত্যন্ত ব্যস্ত থাকে কলেজ মোড়। বহু অফিসযাত্রী ও কলেজ পড়ুয়ারা এই বাস স্টপে নেমে নিজের গন্তব্য গিয়ে থাকেন। অন্যান্যদের মতো এখানেই দাঁড়িয়েছিলেন আরতি দাস ও তাঁর স্বামী অসীম দাস। সেইসময় কলকাতার দিক থেকে সল্টলেকের দিকে একটি বেসরকারি বাস আসছিল। কলেজ মোড়ে সেটি বাঁক নেওয়ার মুখে সজোরে তাদের ধাক্কা মারে। প্রবল সেইউ ধাক্কায় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন।
আরও পড়ুন-SIR-র বিরুদ্ধে লাগাতার আন্দোলন! এবার মালদহ ও মুর্শিদাবাদের সভা মুখ্যমন্ত্রীর, ডিসেম্বরেই…
আরও পড়ুন-মুম্বই হামলায় হাড়হিম অপারেশন, পাক জঙ্গিদের ৫ বুলেট খেয়েও ১৫০ জনকে বাঁচিয়েছিলেন এই মার্কোস কমান্ডো
গুরুতর আহত অবস্থায় দুজনকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিত্সা চলাকালীন মৃত্যু হয়ে আরতি দাসের। গুরুতর আহত অসীম দাসের চিকিত্সা চলছে। ঘাতক বাসটিকে আটক করেছে ইলেকট্রনিক্স থানার পুলিস। ঘটনাস্থলে বিধাননগর নবদিগন্ত ট্রাফিক পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)