অরূপ বসাক: বিয়েবাড়ির বাসে দুর্ঘটনা (Accident of wedding Bus) গ্রামগঞ্জে একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষত, শীতের সময়ে (Winter Season) কুয়াশা (Fog) পড়ায় এবং দৃশ্যমানতা কমায় পথদুর্ঘটনা বাড়ে। ফের তেমনই ঘটনা ঘটল। এবার মালবাজার। বরযাত্রীবোঝাই বাসটি বানারহাট থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Imran Khan BIG update: জেলের ভিতরে সত্যিই খুন হয়েছেন ইমরান? অবশেষে সামনে এল আসল সত্য… আর তা ভয়ংকর এক সত্যির…

চা-পানের দোকানে বাস

প্রসঙ্গত জানা গিয়েছে, মালবাজার শহরের হাসপাতাল ও থানার সামনে থাকা চা ও পানের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে বাসটি। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে থাকা বরযাত্রীদের মধ্যে কারোরই কোনও আঘাত সেভাবে লাগেনি। বাসটিতে মোটামুটি ৫৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এবং এক রকম বরাতজোরেই বাঁচেন বাসে থাকা ওই বরযাত্রীরা। স্থানীয় ব্যবসায়ী বাবলু রহমান জানিয়েছেন, গভীর রাতে বরযাত্রী-বোঝাই বাসটি ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা দোকানগুলিতে উঠে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় দোকান।

গভীর রাতে

ঠিক কী ঘটেছিল? সময়টা গভীর রাত হওয়ায় এলাকাটি ছিল সম্পূর্ণ ফাঁকা। ফলে, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান সকলে। মালবাজার থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। রাতেই বরযাত্রীদের অন্য গাড়িতে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তদন্ত করে দেখছে মালবাজার থানার পুলিস।

আরও পড়ুন: 8th Pay Commission EXPLAINED: অষ্টম পে কমিশনে বেসিক পে ও পেনশনের সঙ্গে ৫০% মহার্ঘ ভাতাও? সঙ্গে বেতনের ২০% ইন্টারিম রিলিফ? অবিশ্বাস্য…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version