SIR in Bengal: বিশাল এলাকাজুড়ে পড়ে রয়েছে কঙ্কালসার বাড়িঘর, রাতারাতি উধাও প্রায় ১৫০ পরিবারের পাড়া


মনোজ মণ্ডল: এসআইআর শুরু পর থেকে বহু মানুষ সীমন্তে ভিড় করছেন  বাংলাদেশে ফেরার জন। কিছুদিন আগে দেখা গিয়েছিল হাকিমপুর সীমান্তে বহু বাংলাদেশি দেশে ফেরার জন্য অপেক্ষা করেছেন। তাদের কাছ থেকে শোনা গিয়েছিল, রাজ্যের বহু জায়গায় তারা থাকছিলেন। এসআইআরের চাপ যত বাড়ছে ততই বাংলাদেশিদের দেশে ফেরার তত্পরতা বেশি বাড়ছে। এমনি একটি ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের পাটুলি মাঠাপাড়ায়।

Add Zee News as a Preferred Source

শনিবার মধ্য়মগ্রামের পাটুলি মাঠপাড়ায় দেখা গেল  বিশাল অস্থায়ী কাঠামো থেকে উধাও প্রায় দেঢ়শো পরিবার। বাঁশের ঘরবাড়ি বানিয়ে বিশাল এলাকা জুড়ে ছিলেন ওইসব মানুষজন। স্থানীয়রা বলতে পারছেন না তারা কোথা থেকে এসেছেন। এলাকাতেই তাঁরা কাজ করতেন। বাড়ির মেয়েরা স্থানীয় মানুষদের বাড়িতে কাজ করতেন। এখন দেখা যাচ্ছে কঙ্কালসার বাড়ি পড়ে রয়েছে এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে খবর, ওইসব মানুষ বাংলাদেশ থেকে এসেছিলেন। সকলেরই ভোটার কার্ড , আধার কার্ড ছিল । সরকারি সকল সুযোগ সুবিধা পেতেন তারা । কিন্তু এস আই আর শুরু হওয়ার পর যখন ২০০২ এর ভোটার তালিকায় তাদের নাম ছিল না তখনই তারা রাতারাতি এলাকা ছেড়ে সপরিবারে চলে যায়। স্থানীয় সূত্রে আরো জানা যায়, তারা বাংলাদেশ থেকেই এখানে এসেছিলেন। সেই জন্য তারা আবার বাংলাদেশেই ফিরে গেছেন। তবে একটা প্রশ্ন থেকেই যায় বাংলাদেশ থেকে এসে তারা ঠিক কিভাবে ভোটার কার্ড আধার কার্ড বানালো এখানে আর কিভাবেই বা সরকারি সুযোগ-সুবিধা পেলেন।

আরও পড়ুন-গভীর সংকটজনক খালেদা জিয়া, যে কোনও মুহূর্তে ঘটতে পারে খারাপ কিছু, দেশবাসীর কাছে প্রার্থনার আবেদন বিএনপি-র

আরও পড়ুন-মর্মান্তিক! আচমকাই রাস্তায় পিছলে গেল মায়ের স্কুটি, চোখের সামনেই বছর দশের ছেলেকে পিষে দিল ট্রাক

স্থানীয় বাসীন্দা গ্লোরিয়া ঘোষ বলেন, প্রায় ২-৩ বছর এখানে এঁরা ছিলেন। স্থায়ী বাসিন্দা নয় তা বোঝা যায়। এসআইআর ফর্ম ডিক্লেয়ার করা পর থেকে দেখা যাচ্ছে ওঁরা চলে যাচ্ছেন। ওঁর পরিযায়ী শ্রমিক ছিলেন। আনুমানিক দেড়শো জন ছিলেন। কিছু পরিবার এখানেই থাকত। কিছু লোক দিনে কাজে যেত আর রাতে ফিরে আসত। ওরা বাংলাদেশি কিনা বলতে পারব না। তবে ওঁরা হুট করে এসেছিলেন, হুট করেই চলে গিয়েছেন।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *