জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (The Board of Control for Cricket in India) ওরফে বিসিসিআই (BCCI) ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রতি বছর চারটি বিভাগে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে। আনুষ্ঠানিক এই চুক্তিতে যা দেশের এলিট ক্রিকেটারদের জাতীয় দলের সঙ্গে আবদ্ধ রাখে। 

Add Zee News as a Preferred Source

চুক্তি এবং পারিশ্রমিক

চুক্তির ধরন এবং এর সঙ্গে যুক্ত পারিশ্রমিক নির্ভর করে খেলার তিন ফরম্যাটে ক্রিকেটারদের অবদানের উপর। বিসিসিআই চলতি বছর সর্বশেষ কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছিল। তবে পরবর্তী সাইকেলে দলের দুই মহারথী বিরাট কোহলি এবং রোহিত শর্মার (Rohit Sharma-Virat Kohli) ‘ডিমোশন’ হচ্ছে! একধাক্কায় তাঁদের বেতন অনেকটাই কমছে বলে গুঞ্জন শুরু হয়েছে। কেন্দ্রীয় চুক্তি সতর্কতার সঙ্গেই তৈরি করা হয়। যা পারফরম্যান্সের পুরস্কারের সঙ্গেই টেস্ট ফরম্যাটে ক্রিকেটারদের অংশগ্রহণে উৎসাহিত করে এবং একই সঙ্গে দলের মধ্যে সর্বোচ্চ পেশাদারিত্বের মান বজায় রাখতেই ডিজাইন করা হয়।

বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির কাঠামো

বোর্ডের চুক্তি ব্যবস্থা চারটি স্বতন্ত্র গ্রেডে বিভক্ত- ‘এ প্লাস’, ‘এ’, ‘বি’, এবং ‘সি’। প্রতিটি গ্রেডের জন্য নির্দিষ্ট বার্ষিক বেতন নির্ধারিত থাকে, যা রিটেনারশিপ নামে পরিচিত। একজন ক্রিকেটার বছরে মোট কতগুলি ম্যাচ খেলেন তার উপর এই পরিমাণ অর্থ নির্ভরশীল নয়। সেটি তাদের ম্যাচ-ফি থেকে উপার্জিত অর্থের থেকে আলাদা। গ্রেডেশনের বরাদ্দ একটি বার্ষিক প্রক্রিয়া, যা বিসিসিআই নির্বাচন কমিটি, হেড কোচ এবং দলের অধিনায়কের সঙ্গে পরামর্শের পরেই নির্ধারিত হয়।

আরও পড়ুন: মেসি ট্যুরের বিস্তারিত সূচি নোট করুন এখনই, যুবভারতীতে লিয়োর সঙ্গে শাহরুখ-সৌরভও…

যেভাবে গ্রেডেশন হয় তা নীচে দেওয়া হল:

১) ফরম্যাটের অগ্রাধিকার এবং অংশগ্রহণ: প্রথাগত ভাবে যে খেলোয়াড়রা টেস্ট ক্রিকেটে উৎকর্ষ এবং দায়বদ্ধতা দেখান, তাদেরকেই উচ্চতর চুক্তিতে (গ্রেড ‘এ প্লাস’ও ‘এ’) অগ্রাধিকার দেওয়া হয়। ‘এ প্লাস’ গ্রেড একটি বিশেষ স্তর, যা কঠোর ভাবে সব-ফরম্যাটের সেরাদের জন্যই সংরক্ষিত। ভারতের টেস্ট এবং ওডিআই অধিনায়ক শুভমন গিলকে তাই সম্ভবত ‘এ প্লাস’ গ্রেডে ‘প্রমোট’ করা হবে।

২) পারফরম্যান্স এবং ধারাবাহিকতা: গ্রেডেশন অনেকাংশে নির্ভর করে পূর্ববর্তী চুক্তি চক্রে ক্রিকেটারের ধারাবাহিকতা এবং মাঠে তার প্রভাবের উপর। অসাধারণ পারফর্মারদের প্রায়শই পদোন্নতি হয়। অন্যদিকে ফর্ম বা ফিটনেসের অবনতিতে পদাবনতিও ঘটে।

৩) ন্যূনতম ম্যাচের মানদণ্ড: মর্যাদা নির্বিশেষেই একজন ক্রিকেটারকে সর্বনিম্ন গ্রেড ‘সি’-র জন্য যোগ্য হতে হলেও নির্দিষ্ট সংখ্যক ম্যাচে অংশগ্রহণ করতে হয়। সাধারণত চুক্তি চক্রের সময় ন্যূনতম সংখ্যক আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করতে হয় (যেমন, ৩টি টেস্ট, বা ৮টি ওডিআই বা ১০টি টি-টোয়েন্টিআই)। এটিও উল্লেখ্য যে, শুধুমাত্র বেশি ম্যাচ খেলার জন্য একজন খেলোয়াড়কে উচ্চতর গ্রেড দেওয়া হয় না।

৪) ঘরোয়া ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা: কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা যখন জাতীয় দলের দায়িত্বে থাকবেন না, তখন ঘরোয়া ক্রিকেটের জন্য নিজেদের উপলব্ধ রাখতে হবে। সাম্প্রতিক সময়ে বিসিসিআই এই নিয়মটি কঠোরভাবে প্রয়োগ করেছে। বোর্ডের এই নির্দেশনার প্রতি ক্রিকেটারদের সম্মতি এখনও বিতর্কের বিষয়। সাম্প্রতিক অতীতে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিশনের মতো ক্রিকেটাররা এই নিয়ম না মেনে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদও পড়েছেন।

আরও পড়ুন: সাপলুডোর খেলায় রো-কো! রোহিতের ঘাড়ে নিঃশ্বাস দুয়ে ওঠা কোহলির, কুলদীপেরও কামাল…

‘রো-কো’র বেতন কমছে!

এই মুহূর্তে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা বিরাট এবং রোহিতের পদাবনতি হতে চলেছে। কারণ তাঁরা এখন দেশের জার্সিতে শুধুই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। তাঁরা টেস্ট ও টি-টোয়েন্টিআইকে আলবিদা বলেছেন অনেক আগেই। স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, দেশের হয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ থেকে অবসর নিয়েছেন। তিনি হয়তো ‘এ প্লাস’ ক্যাটাগরিতেই থাকবেন।  কারণ তিনি এখনও ভারতের টেস্ট দলের একজন সক্রিয় সদস্য। যদি কোহলি এবং রোহিতকে ‘এ’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়, তবে তাঁরা ‘এ+ চুক্তির’ (৭ কোটি টাকা) তুলনায় ‘এ চুক্তিতে’ (৫ কোটি টাকা) ২ কোটি টাকা কম বেতন পাবেন।

এখন কোন গ্রেডেশনে কারা 

‘গ্রেড এ প্লাস’: রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা 

‘গ্রেড এ’: মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমন গিল, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ শামি ও ঋষভ পন্থ। 

‘গ্রেড বি’: সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ার।  

‘গ্রেড সি’: রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কওয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, ঈশান কিশান, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, রজত পাটিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা

আরও পড়ুন:  সিদ্ধান্তে সিলমোহর! ভারতীয় ক্রিকেট বোর্ডের অপ্রত্যাশিত ঘোষণা, বিরাট-রোহিতকে এবার…

কোন গ্রেডে কত টাকা

‘গ্রেড এ প্লাস’: ৭ কোটি টাকা

‘গ্রেড এ’: ৫ কোটি টাকা

‘গ্রেড বি’: ৩ কোটি টাকা

 ‘গ্রেড সি’: ১ কোটি টাকা

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version