বাড়ছে ৪৬টি ট্রেন! কলকাতা মেট্রোয় বড় খবর! নতুন বছরের শুরুতেই যাত্রীদের সুবিধার্থে বড় উদ্যোগ…


অয়ন ঘোষাল: জানুয়ারি মাসের টানা চারটি রবিবার ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি- কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি পরিষেবা। শীতকালে ভ্রমণপ্রিয় বাঙালিদের ভিড় ও চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Add Zee News as a Preferred Source

নতুন বছরের শুরুতেই মেট্রো যাত্রীদের জন্য সুখবর। জানুয়ারি মাসের টানা চারটি রবিবার ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি পরিষেবা চালু করা হচ্ছে। যাত্রীদের ভিড় ও চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ব্লু লাইনে বাড়তি ট্রেন
৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি- এই চারটি রবিবার ব্লু লাইনে মোট ১৬০টি ট্রেন (৮০ আপ + ৮০ ডাউন) চালানো হবে। সাধারণত রবিবারে যেখানে ১৩০টি ট্রেন চলে, সেখানে এবার উল্লেখযোগ্যভাবে ৩০টি ট্রেনের পরিষেবা বাড়ানো হচ্ছে।

প্রথম মেট্রো
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৯টা
নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা
(সময় অপরিবর্তিত)

শেষ মেট্রো
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: রাত ৯টা ৩৩
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: রাত ৯টা ৩৩
শহিদ ক্ষুদিরাম থেকে দমদম: রাত ৯টা ৪৪

এছাড়া বিকেল ৩টে ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ব্লু লাইনে এই ৪টে রবিবার ১০ মিনিটের বদলে প্রতি ৮ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

গ্রিন লাইনেও পরিষেবা বাড়ছে
গ্রিন লাইনেও ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি- এই চারটি রবিবার ১২৪টি ট্রেন (৬২ আপ + ৬২ ডাউন) চালানো হবে। সাধারণ দিনে যেখানে ১০৮টি ট্রেন চলে, সেখানে এবার ট্রেন সংখ্যা ১৬টি বাড়ছে।

প্রথম মেট্রো
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: সকাল ৯টা ২ মিনিট
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ: সকাল ৯টা
সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান: সকাল ৯টা।

শেষ মেট্রো
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: রাত ৯টা ৫৫
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯টা ৫৫
হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক: রাত ১০টা ৫ মিনিট

গ্রিন লাইনেও এই ৪টে রবিবার ব্লু লাইমের মতো বিকেল ৪টা ২ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বদলে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে।

অন্যান্য লাইনে
ইয়েলো লাইনের ক্ষেত্রে এই রবিবারগুলিতে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে। তবে অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে আগের মতোই রবিবার কোনও মেট্রো চলবে না। মেট্রোর এই সিদ্ধান্তে সপ্তাহান্তে যাতায়াত করা অফিসযাত্রী, পর্যটক ও সাধারণ মানুষের সুবিধা হবে বলে আশা।

আরও পড়ুন, Local Train Cancelled: নতুন বছরের শুরুতেই রেল দুর্ভোগ! পর পর ৩ দিন বাতিল একাধিক লোকাল, যাত্রীদের জন্য চরমে ভোগান্তি…

আরও পড়ুন, 500 Rupee Notes Fact Check: মার্চ মাসের মধ্যেই বাজার থেকে ৫০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI? নতুন বছরের শুরুতেই বড় সত্যি সামনে আনল PIB…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *