জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারুইপুরের র‍্যাম্পে ‘জ্যান্ত’ ভূত! তিনজনকে হাজির করিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। অভিযোগ,  ‘বেঁচে থেকেও খসড়া তালিকায় মৃত’। এরপর নড়চড়ে বসে নির্বাচন কমিশন। রিপোর্ট তলব করা হয়। সেই রিপোর্ট জমাও পড়েছে। কমিশন সূত্রে খবর, ওই তিনজনের ক্ষেত্রে নিজের ভুল স্বীকার করেছে সংশ্লিষ্ট BLO। এমনকী ইআরও’র দেওয়া রিপোর্টেও তা উল্লেখ করা হয়েছে।

Add Zee News as a Preferred Source

আরও  পড়ুন:  Aniket Mahato: রাজ্য সরকারের ভাতা নেবেন না, ভিনরাজ্যে যাবেন! সিনিয়র রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করলেন আরজি করের ‘বিদ্রোহী’ মুখ অনিকেত…

নজরে বিধানসভা ভোট।  নতুন বছরের শুরু থেকেই অ্যাকশনের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।  রাজ্যজুড়ে প্রচারে নেমেছেন তিনি। শুক্রবার প্রথম সভা ছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ব্রিগেডের মতোই সভাস্থলে তৈরি করা হয়েছিল র‍্যাম্পে। কেন? মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘আজ র‍্যাম্প নিয়ে সবার কৌতূহল। এই র‍্যাম্পে আজ তিন ভূত হাঁটবে’। এরপরই  স্টেজে আসতে দেখা যায় তিনজনকে। 

অভিষেক বলেন, এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে? মেটিয়াবুরুজে দুই দাদা আর বৌদির বাড়ি কাকদ্বীপে। কমিশন এদের দেখতে না পেয়ে মৃত বানিয়েছে। তাই আমি র‍্যাম্প বানিয়েছি। মৃতদের তো র‍্যাম্পে দেখা যায় না। তাই আমি বানিয়েছি। এরকম তিনটে চারটে কেস না,খালি দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৪ জন রয়েছে,যারা জীবন্ত,বহাল তবিয়তে রয়েছেন। কিন্তু ওদের দেখিয়ে দিয়েছে মারা গিয়েছে। কোনও দিন মৃত ব্যাক্তিদের ব়্যাম্পে হাঁটতে দেখেছেন ? এই কারণে আমি তৈরি করেছি যে এদের কী চক্রান্ত,বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে,এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরে আমরা যতদিন আছি, একটি মানুষেরও মৌলিক অধিকার যেতে দেব না। দিল্লি আগামীদিন তৃণমূল যাবে। বীর বিজেপির দালালরা তৈরি থাক’।

‘বাংলা বিরোধী’ অ্যাখ্যা দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। বলেন, ‘ভাতে মারতে চেয়েছে বিজেপি সরকার। SIR নিয়ে এসেছে। এর জবাব মানুষই দেবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে। সোনারপুরের রাস্তায় যে জনসমুদ্র,তাতে জ্ঞানেশ কুমার-অমিত শাহ ভেসে যাবেন’। তাঁর দাবি, ‘যার নেতৃত্বে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, তাকে সমর্থন করছে শুভেন্দু অধিকারী। এরা কি হিন্দু দরদী? যারা দিল্লির দালালি করে, তারা কি বাংলার সম্প্রীতি রক্ষা করবে’? সঙ্গে কটাক্ষ, ‘বিজেপি নিজেদের কর্মীদেরই রক্ষা করতে পারে না, তারা কীভাবে বাংলার মানুষকে রক্ষা করবে’?

অভিষেকের আরও বক্তব্য, ‘দুই দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রী এসে বলছেন সুনার বাংলা গড়ব। তাহলে সুনার ত্রিপুরা,অসম হচ্ছে না কেন? মধ্যপ্রদেশে জল পরিস্রুত দিতে পারে না। এরা জল, বায়ু দিতে পারে না। বছরে দুই কোটি চাকরি দেবে বলেছিল। ৪১২৩ বিধানসভা গোটা দেশে আছে। সব বিধানসভায় ৫৩ হাজার চাকরি দেওয়ার কথা। মোদী প্রমাণ করুন ৫ হাজার করে চাকরি দিয়েছে। দেখাতে পারলে রাজনীতির আঙিনা ছেড়ে দেব’। 

আরও পড়ুন:  saras Mela: লক্ষ্মীলাভের নয়া রেকর্ড! ৬৫ কোটির বিকিকিনিতে বাজিমাত ২১তম সরস মেলার…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version