জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে বিচ্ছেদের পথে হেঁটেছেন নায়িকা, এই খবর আকছার শোনা যায় কিন্তু স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হলেও কার্যত সেই কথা প্রকাশ্যে আনতে চান না বিনোদন দুনিয়ার অনেকেই। তবে সেই সোশ্যাল ট্যাবুকে ভেঙে সাংসারিক জীবনে স্ত্রীর হাতে নির্যাতনের কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা ধনুষ (Dhanush Raj)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Debolinaa Nandy: একসময় না খেয়ে দিন কেটেছে! প্রতিবেশীদের সাহায্যে চলত পড়াশোনা, দেবলীনার উথ্থানের গল্প হার মানাবে চিত্রনাট্যকেও…

সিনেমা থেকে ছোটপর্দার ধারাবাহিক, কন্নড় সিনে ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম ধনুষ রাজ। সম্প্রতি তিনি থানায় গিয়ে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন, তাঁর স্ত্রী অর্শিতার বিরুদ্ধে। অভিনেতার দাবি, স্ত্রীর হাতে দিনের পর দিন মার খাচ্ছেন তিনি, এমনকী নানাভাবে উত্যক্ত করা হচ্ছে তাঁকে, হুমকিও দিচ্ছে স্ত্রী।  

অভিনেতা ধনুষ রাজের অভিযোগ অনুযায়ী, বিবাদের সূত্রপাত অর্শিতার বিদেশ সফর নিয়ে। ধনুষ রাজের দাবি, অর্শিতা তাঁকে মিথ্যা বলে এবং সম্পূর্ণ তথ্য গোপন করে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। ফিরে আসার পর অভিনেতা যখন এই বিষয়ে প্রশ্ন করেন, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, অর্শিতা ধনুষকে শারীরিক ভাবে হেনস্থা করেন এবং তাঁকে সমাজবিরোধী দিয়ে মারধর করার পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকিও দেন।

আরও পড়ুন- Swastika Dutta | Bonny Sengupta: নস্টালজিয়ায় ডুব! রেট্রো রোমান্সে বনি-স্বস্তিকা…

দায়ের করা অভিযোগে এক চাঞ্চল্যকর দাবি করেছেন ধনুষ। তাঁর মতে, অর্শিতা অত্যন্ত পরিকল্পিত ভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। এফআইআর-এ উল্লেখ করা হয়েছে যে, কথা কাটাকাটির সময় অর্শিতা নিজেই বাথরুমের কাঁচের প্যানেলে হাত দিয়ে আঘাত করে নিজেকে জখম করেন। এরপর তিনি আত্মহত্যার হুমকি দেন এবং বাইরে প্রচার করেন যে ধনুষই তাঁকে মারধর করেছেন। অভিনেতার দাবি, এই মিথ্যা অপবাদ এবং নিরন্তর মানসিক চাপের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গিরিনগর থানার পুলিস ইতিমধ্যে অভিযোগটি নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। পুলিস জানিয়েছে, পারিবারিক বিবাদের এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে অর্শিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। বর্তমানে এই খবরটি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version