অয়ন ঘোষাল: আজ কিছুটা বাড়ল পারদ। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। রবিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা আগেই ছিল পূর্বাভাস। হাড়কাঁপানো ঠান্ডা থেকে আপাতত মুক্তি। তাপমাত্রা কিছুটা কমলেও শীতের স্পেল বজায় থাকবে পৌষের শেষে। মকর সংক্রান্তিতে বুধবার ফের কমবে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের পূর্বাভাস। জমিয়ে শীতের মরশুম চলবে মাঘ মাসের প্রথমে। 

Add Zee News as a Preferred Source

সিস্টেম: 
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। স্থলভাগে প্রবেশ করে আজকের মধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পাকিস্তান এবং সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করছে; সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। 

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: তর্ক-বিতর্ক এড়িয়ে চলাই ভালো বৃষের, পরিবার-পেশা উভয় দিকেই লাভ মকরের…

দক্ষিণবঙ্গ: 
সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা রাজ্যে। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। কিছু এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। আজ সামান্য কমলেও আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১৪/১৫ ডিগ্রির কাছাকাছি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা-সহ বাকি জেলাতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের নিম্নমুখী হবে তাপমাত্রা। বুধবার সংক্রান্তির দিন অনেকটা নামতে পারে পারদ।

উত্তরবঙ্গ:  
উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই। উত্তরবঙ্গের ছয় জেলায় আজ ঘন কুয়াশার সতর্কবার্তা। এই জেলাগুলিতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। উত্তরবঙ্গে আজ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা। শীতল দিনের পরিস্থিতি উত্তর দিনাজপুর সংলগ্ন কিছু এলাকায় ।

কলকাতা: 
বাড়ল রাতের তাপমাত্রা। ১৫ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আগামী ৪৮ ঘণ্টা একই রকম থাকবে তাপমাত্রা। পৌষ সংক্রান্তিতে ফের নামবে পারদ। পৌষের শেষ দিন এবং মাঘের শুরুতে ফের জমিয়ে শীতের স্পেল। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে আকাশ পরিষ্কার। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন:Breaking News LIVE Update: রাতের শহরে ফের পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দ্রুতগতির গাড়ির…

কলকাতার তাপমান:  
আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.০ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯২ শতাংশ। 

ভিন রাজ্যে: 
তামিলনাডু, পন্ডিচেরি এবং কড়াইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু, পন্ডিচেরি এবং কড়াইকালে। রাজস্থানে চরম শৈত্য প্রবাহ। শৈত্য প্রবাহের সর্তকতা রাজধানী দিল্লি; পঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানা। ওড়িশা, হিমাচল প্রদশেও শৈত্য প্রবাহের সর্তকতা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version