জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাজের চাপে ফের আত্মঘাতী BLO? প্রাথমিক স্কুলের একটি ঘরেই মিলল প্রধানশিক্ষকের দেহ! এবার মুর্শিদাবাদে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  SIR in Bengal: ‘সংখ্যালঘু এলাকায় বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, নোংরা খেলা খেলছে কমিশন’: শওকাত মোল্লা

পুলিস সূত্রে খবর, মৃতের নাম  হামিমুল ইসলাম। মুর্শিবাদের রানিতলার  চর কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের  প্রধানশিক্ষক ছিলেন তিনি। স্থানীয় খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলাইপুর গ্রামের একটি বুথের BLO হিসেবে কাজ করছিলেন। পরিবারের লোকেদের দাবি, রোজকার মতোই গতকাল শনিবারও স্কুলে যান হামিমূল, কিন্তু আর বাড়ি ফেরেননি।  এরপর তাঁকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা। এমনকী, রানিতলা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। শেষে রাতে   চর কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরেও পাওয়া যায় BLO0-র ঝুলন্ত দেহ! পরিবারের দাবি, SIR-র কাজে চাপ সহ্য় করতে পারছিলেন না  হামিমুল। সেকারণে আত্মহত্যা করেছেন তিনি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।

এদিকে SIR শুনানি শুরু হতেই বাঁকুড়ায় আত্মঘাতী BLO। পেশায় তিনিও ছিলেন প্রাথমিক স্কুলেরই প্রধানশিক্ষক। নাম,  হারাধন মণ্ডল। রানীবাঁধ বিধানসভার ২০৬ নম্বর বুথে বিধানসভা কেন্দ্রের ২০৬ নম্বর BLO-র দায়িত্ব সামলাচ্ছিলেন হারাধন।  SIR-র প্রথম পর্বের কাজ শেষ। এখন শুনানি চলছে। যে বুথের BLO ছিলেন ওই শিক্ষক, সেই বুথের বেশ কয়েকজন ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে বলে খবর।

পরিবারের লোকেদের জানিয়েছেন,সকালে ভোটারদের নথি সংগ্রহ করবেন বলে বাড়ি থেকে বের হয়েছিলেন হারাধন। এরপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি করতে করতে শেষে স্কুলে এসে হাজির হন তাঁরা। এরপর স্কুলের একটি ক্লাসরুমে BLO-র ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর দেওয়া হয় থানায়। মৃতদেহ  উদ্ধার  করে ময়নাতদন্তের জন্য় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিস। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। তাতে লেখা, ‘আমি আর চাপ নিতে পারছি না বিদায়।  BLO র কাজের জন্য আমিই দায়ী। অন্য কারও যোগ নেই।  সব ঠিক করেও আমি ভুল করলাম। ক্ষমা করো আমাকে’।  পরিবারের লোকেদের দাবি, SIR-র কাজের চাপ নিতে পারছিলেন না হারাধন। কয়েকদিন ধরেই নাকি মানসিক অবসাদের ভুগছিলেন!

এর আগে, কৃষ্ণনগরে আত্মহত্যা করেছিলেন এক BLO। সুইসাইড নোটে স্প্ষ্ট করে লিখে গিয়েছিলেন, ‘আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী… এই অমানুষিক কাজের চাপ আমি নিতে পারছি না।’ আত্মঘাতী এক বিএলও নাম রিঙ্কু তরফদার।  বয়স প্রায় ৫৪ বছর। পেশায় একজন পার্শ্বশিক্ষিকা ছিলেন তিনি। আর বছর পাঁচেক চাকরি ছিল। 

নদিয়ার চাপড়া বাঙালঝি এলাকার ২০১ নম্বর বুথের BLO ছিলেন রিঙ্কু তরফদার। আদি বাড়ি নদিয়ার চাপড়া ব্লকের বাঙালঝি গ্রামে। বছর পনেরো আগে কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় নতুন বাড়ি করেছিলেন তিনি। সেখানেই থাকতেন স্বামী ও দুই ছেলেমেয়েকে নিয়ে। পার্শ্বশিক্ষিকার চাকরি করতেন চাপড়া বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরে। এরপর যখন SIR শুরু হয়, তখন  চাপড়া বাঙালঝির মুসলিম অধ্যুষিত এলাকায় ২০১ নম্বর বুথে BLO-এর দায়িত্ব পান রিঙ্কু।

আরও পড়ুন:  Mamatabala Thakur: ‘কোথায় রোহিঙ্গা! এসআইআর-এ মতুয়াদের নামই সবচেয়ে বেশি বাদ যাবে’, বাঁচার উপায় বললেন মমতাবালা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version