নকিব উদ্দিন গাজী: বিষাদ! অপমান! ঠিক কোন অনুভূতি থেকে এই ভয়ানক কাজ ঘটালেন স্ত্রী? স্বামী এবং শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে বারংবার অপমানের শিকার তিনি। স্বামীর বাড়িতেও ঠাঁই নেই তাঁর! বারবার অপমানিত হয়ে শেষমেশ নিজেকে শেষ করার কঠিন সিদ্ধান্তই নিয়ে নিলেন গৃহবধূ। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Identify Ajit Pawar’s Body: বীভৎস ভাবে পুড়ে যাওয়া দলা-পাকানো দেহ! আগুনধোঁয়ার ধ্বংসস্তূপের মধ্যেও অজিত পওয়ারকে চিনিয়ে দিল এই ছোট্ট জিনিসটি…

ফল কাটার ছুরি দিয়েই

ফল কাটার ছুরি দিয়েই নিজে গলা কেটে নিজেকে শেষ করে দিলেন গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ভাবে নিজেকে শেষ করে দিয়েছেন মগরাহাট থানার অন্তর্গত সাহাপাড়া এলাকার বাসিন্দা শিবানী নাইয়া (৩৩)। 

শিবানীর সংসারে

স্থানীয় যুবক অজয় নাইয়ার সঙ্গে বিয়ে হয় শিবানী নাইয়ার। শিবানী এবং অজয়ের দুই মেয়ে রয়েছে। সম্প্রতি অজয় এবং শিবানীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে বলে খবর। শিবানীর পরিবারের অভিযোগ, অজয় শিবানীকে মারধর করত এবং বাড়ি থেকে বের করে দিয়েছিল। শিবানী কয়েক মাস ধরে মগরাহাট থানার অন্তর্গত হরিশংকরপুর সাহাপাড়া এলাকায় বাপের বাড়িতে থাকতেন। 

সরস্বতী পুজোয়

সরস্বতী পুজোর পরের দিন শিবানী তাঁর দুই মেয়েকে দেখতে অজয়ের বাড়িতে যান। সেই সময় অজয় এবং তার পরিবারের সদস্যরা শিবানীকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন শিবানী। অবশেষে রাতে ফলকাটা ছুরি দিয়ে নিজের গলায় কোপ দিয়ে আত্মঘাতী হন শিবানী। 

আরও পড়ুন: Gold Hits All Time High: লক্ষ্মীবারে রেকর্ড গড়ল সোনা! ইদানীং এতটা বাড়েনি রুপোও! বাজার স্তব্ধ করে সোনা হল…

দেহ উদ্ধার 

মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিস মর্গে পাঠানো হয়। পরিবারের লোকের দাবি, শিবাণীর এই মৃত্যুর জন্য স্বামীই দায়ী। তাকে গ্রেফতার করতে হবে– এই মর্মে মগরাহাট থানায় ইতিমধ্যেই পুলিস প্রশাসনকে জানিয়েছেন মৃতের পরিবারের লোকজন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version