জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) আগেই বাড়তি অক্সিজেন পেয়ে গেল টিম ইন্ডিয়া। সার্জারির পর মাঠে নেমেই আগুন ঝলসালেন তিলক ভার্মা (Tilak Varma)। গত সোমবার ২ ফেব্রুয়ারি নভি মুম্বইতে টিম আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়া এ দলের হয়ে খেললেন তিলক। এই ভেন্যুতেই মনাঙ্ক প্যাটেলের ইউএসএ-র বিরুদ্ধে সিনিয়র টিম শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে।

Add Zee News as a Preferred Source

সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে খেলার সময়েই তিলক অণ্ডকোষে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপরেই তড়িঘড়ি তাঁর টেস্টিকুলার টর্শন’ সার্জারি (অণ্ডকোষের মোচড়ের জন্য অস্ত্রোপচার) হয়। তিলক বিশ্বকাপের দলেও রয়েছেন। মূল টুর্নামেন্টের আগে ম্যাচ ফিটনেস ফিরে পেতেই গা ঘামানোর ম্যাচগুলিতে তাঁকে দলে নেওয়া হয়েছে। গত সপ্তাহে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স তিলককে ফিটনেস সার্টিফিকেট দেয়। তারপরেই তাঁকে দলে ফেরানো হয়।

আরও পড়ুন: আনক্যাপড অলরাউন্ডারই ভারতের অধিনায়ক! অণ্ডকোষের অস্ত্রোপচারের পর ফিরলেন নক্ষত্র, ১৫০ কিমিতে বল করা এক্সপ্রেস পেসারও টিমে

ডিওয়াই পাতিল স্টেডিয়াম তিনে ব্যাট করতে নেমে তিলক ২৪ বলে ৩৮ রান করে ছন্দে ফেরার ইঙ্গিত দেন। ৩ চার ২ ছক্কায় ১৫৮.৩৩-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের স্টার। অন্ধ্রের ২৩ বছরের বাঁ-হাতি ব্যাটিং অলরাউন্ডার এদিন সেঞ্চুরিকারী নারায়ণ জগদীসনের (৫৫ বলে ১০৪) সঙ্গে ১১৩ রানের যুগলবন্দিও করেছেন। তিলককে আউট করেছেন শুভম রঞ্জনে, যিনি ভারতের প্রাক্তন টেস্ট খেলোয়াড় বসন্ত রঞ্জনের নাতি।
 
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা ধরে রাখার অভিযানে ব্যাটিং ইউনিটের এক স্টার সদস্য হওয়া সত্ত্বেও, তিলক নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পুরো সিরিজই খেলতে পারেননি। তবে এই সপ্তাহে তিনি খেলার সুযোগ পাচ্ছেন, কারণ সিনিয়র দল বুধবার আরেকটি প্রস্তুতি ম্যাচে গতবারের রানার্স দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। তিলক আমেরিকার বিরুদ্ধে নিজের অফ-ব্রেক বোলিংয়ের জাদুও দেখিয়েছেন। এক ওভারে হাত ঘুরিয়ে ১৫ রান দিয়ে এক উইকেটে নেন তিনি। ইউএসএ-র ওপেনার অ্যান্ড্রিস গাউসকে আউট করেন।
 ইন্ডিয়া এ ইনিংসের নায়ক ছিলেন জগদীসন, ১১টি চার এবং ৫ ছক্কায় ইনিংস সাজিয়ে ছিলেন তিনি। তিলকের আউট হওয়ার পর ক্রিজে আসা অধিনায়ক আয়ুশ বাদোনি মাত্র ২৬ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। যেখানে তিনি ৬টি চার ও ৪টি ছয় মেরেছেন। 

আগামী শনিবার ভারত সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইউএসএ-র বিরুদ্ধেই খেলবে। ট্রাম্পের দেশের ব্যাটারদের জন্য প্রস্তুতি ম্যাচ ছিল ভালো অনুশীলনই। ওপেনার গাউস ৩১ বলে ৪৪ রান করে ইউএসএ-র সর্বাধিক স্কোরার হয়েছেন, তবে সঞ্জয় কৃষ্ণমূর্তি ১৮ বলে ৪১ রান করে আরও বেশি আগ্রাসী মনোভাব দেখান। হরমীত সিংও ৯ বলে ২৫ রান করেন, এবং রঞ্জন (১৭ বলে ২৮ রান) নিজের অবদান রাখেন। স্পষ্টতই, মার্কিন ব্যাটাররা তাঁদের বোলারদের তুলনায় তুলনামূলক ভাবে ভালো সময় কাটিয়েছেন।

ইন্ডিয়া ‘এ’ দলের বোলারদের মধ্যে কথা বলতে হবে রবি বিষ্ণোইকে নিয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিআই সিরিজ থেকে ফেরা লেগ-স্পিনার ৩৭ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন। বাঁ-হাতি পেসার খালিল আহমেদ দুই উইকেট নিয়েছেন এবং তিন ওভারে ২৫ রান দিয়েছেন। অন্যদিকে প্রায় ৯ মাস পর মাঠে ফেরা পেসার ময়াঙ্ক যাদবকে বেশ মার খেতেই হয়েছে। ৩ ওভারে ৩৭ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি।

সংক্ষিপ্ত স্কোর: ২০ ওভারে ইন্ডিয়া ২৩৮/৩ ( জগদীসান ১০৪, বাদোনি অপরাজিত ৬০, তিলক ভার্মা ৩৮)। ১৯.৪ ওভারে ২০০ রানে অলআউট ইউএসএ (বিষ্ণোই ৩/৩৭, খালিল আহমেদ ২/২৫)। ইন্ডিয়া এ ৩৮ রানে জয়ী

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে আলকা ‘রাজ’, ২২ বছরে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যামের ইতিহাস! লড়েও পারলেন না ভিন্টেজ জোকার!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version