অয়ন ঘোষাল: আরও দু-দিন শীতের আমেজ বজায় থাকবে। সকালে ও রাতে শীতের আজ আমেজ চলবে তারপরেও। দিনে শীতের অনুভূতি কার্যত উধাও থাকবে। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে। 

Add Zee News as a Preferred Source

সিস্টেম:

উত্তর পঞ্জাব ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পাকিস্তান ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার দাপট। দক্ষিণ-পশ্চিম রাজস্থান এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: খরচে লাগাম না দিলে বিপদ বৃষের, গোপন শত্রু থেকে সাবধান বৃশ্চিক…

দক্ষিণবঙ্গ:
দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশ কিছুটা নীচে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাকে স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টাতেও একই পরিস্থিতি। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বাড়বে। পরবর্তী তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

কলকাতায় ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। পশ্চিমের জেলার তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে হালকা শিশির কিংবা কুয়াশা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। 

উত্তরবঙ্গ: 
ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত থাকছে না। সব জেলারই বেশ কিছু এলাকায় হালকা/মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন।

সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী চার পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং-সহ সমতলের জেলাতে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। শিলিগুড়ি এবং মালদা-সহ নীচের দিকের জেলাতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। উইকেন্ডে বেড়ে যাবে এই তাপমাত্রা।

আরও পড়ুন:Law College Horror: পারব না আমি ছাড়তে তোকে! প্রেম হারানোর ভয়ে ক্যাম্পাসেই গর্জাল প্রিন্সের পিস্তল, লুটিয়ে পড়লেন আইনের ছাত্রী…

কলকাতা: 
রাতে ও সকালে শীতের অনুভূতি। হালকা শীতের আমেজ থাকবে। আজ ১৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। আগামী দুদিন তাপমাত্রা থাকবে ১৫/১৬ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো পরিস্কার আকাশ। সকালে হালকা শিশির/ কুয়াশার সম্ভাবনা। 

কলকাতার তাপমান: 
আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৭ থেকে ৮৯ শতাংশ। 

ভিন রাজ্যে: 
গত ২৪ ঘণ্টায় কেরালার কোচিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরপ্রদেশের শাহজাহানপুরে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version