তথাগত চক্রবর্তী: সিবিআই সাব-ইন্সপেক্টর পরিচয়ে নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ। ঠাকুরপুকুর থেকে উদ্ধার নাবালিকা। গ্রেফতার অভিযুক্ত যুবক। সিবিআইয়ের সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে ১৪ বছরের এক নাবালিকাকে প্রেমের প্রলোভনে ফাঁসিয়ে তাকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। 

Add Zee News as a Preferred Source

এই ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। বারুইপুর থানার এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে ঠাকুরপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়। একইসঙ্গে অভিযুক্ত যুবককেও গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম কুনাল কাশ্যপ দাস। বাড়ি বালিগঞ্জ এলাকায়। অভিযুক্তের কাছ থেকে একটি নকল আই-কার্ড ও একটি আসল ভোটার কার্ড উদ্ধার হয়েছে। 

তদন্তে উঠে এসেছে, প্রায় চার মাস আগে ওই নাবালিকাকে অপহরণ করা হয়। তারপর তাকে ঠাকুরপুকুরে অভিযুক্তের ভাড়া বাড়িতে রাখা হয়। সেখানেই চলে যৌন নির্যাতন। জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন। চলতি বছরের ২২ জানুয়ারি নাবালিকার পরিবার অপহরণের অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে খবর, কুনাল সিবিআই সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে তুলত। যে এলাকায় সে ভাড়া থাকত, সেখানকার আশপাশের নাবালিকাদেরই মূলত টার্গেট করা হত। 

৬ মাস আগে বারুইপুরের মল্লিকপুর এলাকায় ওই নাবালিকার বাড়ির কাছে ভাড়া নিয়ে নানা প্রলোভনে সম্পর্ক তৈরি করে অভিযুক্ত। সুযোগ বুঝে নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় সে। তারপরই শুরু হয় অত্যাচার। পুলিশ এখন তদন্ত করে দেখছে, অভিযুক্ত আরও কতজন নাবালিকাকে এভাবে ফাঁসিয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন, Dead Girl Alive: অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা! কবর খোঁড়ার পরই বেঁচে উঠল চিকিৎসকের ‘টু হান্ড্রেড পার্সেন্ট ডেথ’ ডিক্লেয়ার করা ১৪-র ‘মৃত’ কিশোরী…

আরও পড়ুন, Duplicate Doctor: হুবহু ডুপ্লিকেট! নাম করে টাকা হাতাচ্ছে ‘বডি ডাবল’! ভয়ংকর সমস্যায় শহরের বিখ্যাত অঙ্কোলজিস্ট…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version