পিয়ালি মিত্র: সিঙ্গাপুরগামী পণ্যবাহী জাহাজ থেকে হঠাৎ গঙ্গায় ঝাঁপ ক্রু মেম্বারের। কলকাতা বন্দরের ৭ নম্বর ডক এলাকায় তল্লাশি চালালেও এখনও কোনও খোঁজ মেলেনি শ্রীলঙ্কার বাসিন্দা ওই নাগরিকের। 

Add Zee News as a Preferred Source

পুলিস সূত্রের খবর, গতকাল রাত সাড়ে ১১ টা নাগাদ বন্দর ট্রাফিক বিভাগ থেকে পশ্চিম বন্দর থানা খবর দেওয়া হয় যে ৭ নম্বর এন.এস. ডকের কাছে একটি কন্টেইনার জাহাজের একজন ক্রু সদস্য জলে ঝাঁপ দিয়েছেন। সেই অনুযায়ী, ৭ নম্বর এন.এস. ডকের কাছে ঘটনাস্থলে যায় পুলিস। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিস জানতে পারে যে চট্টগ্রাম হয়ে সিঙ্গাপুর যাচ্ছিল ওই পণ্যবাহী জাহাজ। নাম “কোটা দুনিয়া”।  মাঝ গঙ্গায় কন্টেইনার জাহাজটি দাঁড়িয়েছিল। 

প্রায় রাত ১১টা শ্রীলঙ্কার নাগরিক বান্দারাওয়াত্তে ভিদানেলগে প্রবাশ্বারা থারিন্দু বান্দারাওয়াত্তে নামে ওই ক্রু সদস্য জাহাজ থেকে সোজা জলে ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। সহকর্মীরা গোটা বিষয়টি লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে ঘটনাটি জাহাজের ক্যাপ্টেনকে জানান। ক্যাপ্টেন এরপর জরুরি সহায়তা চেয়ে বন্দর ট্রাফিক বিভাগকে বিষয়টি জানান। 

খবর পেয়ে বন্দর মেরিন বিভাগের দুটি বোট  আশেপাশের জলে তল্লাশি অভিযান শুরু করে কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি । পাশপাশি ডিএমজি টিম মোতায়েন করা হয়। একইসঙ্গে বন্দরের ডুবুরিরাও তল্লাশি অভিযানে নিযুক্ত হন। কিন্তু এখনও পর্যন্ত ওই ব্যক্তির কোনও খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন, Nipah Death in Bengal: বড় খবর! নিপা আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু… সুস্থ হয়ে ওঠার পথেই ফুসফুসে সেকেন্ডারি ইনফেকশন…

আরও পড়ুন, West Bengal Assembly Election 2026: সব হিসেব উলটে ছাব্বিশের ভোটের আগেই বিজেপিতে ‘চিরশত্রু’ অনুব্রত মণ্ডল? 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version