জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরে আবারও ফিরে এল সেই দিনটা। একটা দিন, যখন খবরের গতি একটু থামে, আর মানুষের গল্প একটু ধীরে, একটু গভীরভাবে শোনা যায়। জি ২৪ ঘণ্টা-র ‘অনন্য সম্মান ১৪৩২’ সেইসব মানুষদের জন্য, যাঁরা প্রচারের কেন্দ্রে নন, অথচ সমাজের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছেন নীরবে। ‘অনন্য’ শব্দটা আজ কোনও বিশেষণ নয়—এটা এক সম্পর্ক। একটা সময়ের সঙ্গে মানুষের, পরিশ্রমের সঙ্গে কৃতজ্ঞতার, নীরবতার সঙ্গে সম্মানের সম্পর্ক। আমরা প্রতিদিন খবর বলি। আজ আমরা কৃতজ্ঞতা বলব।

Add Zee News as a Preferred Source

আজ এই অনন্য সম্মানের অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় অনন্য অবদানের জন্য সম্মানিত করা হচ্ছে অশোক পালকে। 

আরও পড়ুন: Zee 24 Ghanta Ananya Samman 2026: নীরবে সমাজের মান বদলে দেন যাঁরা, অন্ধকারে ফেলেন আলো! তাঁদেরই ‘অনন্য সম্মান’…

আরও পড়ুন: korean Actor Death: মাত্র ৩৯-এই জীবনকে গুডবাই বলে দিলেন বিখ্যাত অভিনেতা! নিজেই…

তিনি ছিলেন ১২ বছরের কিশোর। সংসারের অভাবের তীব্রতা রুখে দিয়েছিল পড়াশোনার স্বপ্ন। কিন্তু তিনি জীবন সংগ্রামে পিছিয়ে পড়েননি। তিনি সংকল্প নিলেন গ্রামের পরিবেশ পরিষ্কার পরিছন্ন রাখবেন। যেমন সংকল্প তেমন কাজ। প্রতিদিন সকাল ৭টা বাজলেই হাতে ঝাড়ু আর বস্তা নিয়ে বেড়িয়ে পড়েন এলাকা পরিষ্কারের কাজে। চলে বেলা ৩টে পর্যন্ত।

৫ কিলোমিটার এলাকা প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আবর্জনা বস্তায় ভরে ফেলে দেন নির্দিষ্ট স্থানে। এখন তিনি ৭৮। সেদিনের সেই কিশোর আজ বৃদ্ধ। রোদ-ঝড়-বৃষ্টি মাথায় করে ৬৬ বছর ধরে করে চলেছেন এলাকা পরিষ্কারের কাজ আজও। ক্লান্ত নন, ক্ষান্তও নন তিনি। নেই কোন প্রশংসার প্রত্যাশা। আছে শুধুই কর্তব্য আর এক প্রতিশ্রুতি। তাঁর জন্মভিটে রাঢ়ভুমির প্রতি। আমৃত্যু তা তিনি করে যাবেন……

তিনি বাঁকুড়া জেলার লায়েক বাঁধের অশোক পাল।

পরিবেশ রক্ষায় তাঁর এই অনন্য অবদানের জন্য জি ২৪ ঘণ্টা অনন্য সাধারণ বিভাগে সম্মানিত শ্রী অশোক পাল। তাঁকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version