শুভপম সাহা: ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬। ক্যালেন্ডার মিলিয়ে ঠিক তিন মাস একদিন পর, শনিবার বাংলার প্রাণের স্টেডিয়াম যুবভারতী ফিরল যুবভারতীতে….

Add Zee News as a Preferred Source

মেসি কাণ্ডের জেরে বিবেকানন্দের নামাঙ্কিত দেশের ঐতিহ্যবাহী মাঠ যেভাবে আক্রান্ত হয়েছিল, তাতে ক্ষতে প্রলেপ পড়েছে বেশ অনেকটাই, তবে আঘাতের জায়গায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে| 

শনি বিকেলের মাঠমুখী দর্শকদের উদ্ধৃত করে বলতেই হয়, ‘অবশেষে ফুটবল আমাদের মাঠে ফিরল, এটাই আনন্দের|’ যুবভারতীর কামব্যাক হল আক্ষরিক প্রেমদিবসেই| 

বাঙালির আইএসএল প্রেমের বোধন হল চাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ দিয়ে|  গতবার কেরালা ১৩ দলীয় লড়াই আটে শেষ করেছিল ২৪ ম্যাচে ২৯ পয়েন্ট পেয়ে| 

এদিন সের্জিয়ো লোবেরার মোহনবাগানের কোচ হিসেবে ডেবিউ ম্যাচ খেলালেন| ওড়িশার প্রাক্তন ম্যানেজার প্রথম একাদশ সাজান গোলে বিশাল কাইথকে রেখেই| ডিফেন্সে শুভাশিস বসু, আলবার্তো রড্রিগেজ, টেকচাম সিং ও মেহতাব সিংকে দিয়ে| মাঝমাঠে তিনি রাখলেন অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, রবসন সিলভা ও আপুইয়াকে|  আক্রমণে ছিল লোবেরার দুই অস্ত্র- দিমি পেত্ৰাতোস ও জেমি ম্যাকলারেন| 

এদিন ম্যাচের শুরু থেকেই গোলের জন্য একেবারে আগ্রাসী ছিল মোহনবাগান| ডেভিড জিমেনেজের শিষ্যদের পায়ে বল প্রায় দেখাই যাচ্ছিল না|  প্রথম মিনিট কুড়ি খেলায় এমনই আধিপত্য ছিল সবুজ-মেরুন ফুটবলারদের| মোহনবাগানের অধিপত্যই বলে দিচ্ছিল যে, গোল আসা স্রেফ সময়ের অপেক্ষা| ৩৬ মিনিটে অপেক্ষার অবসান হয়| দিমি বক্সের মধ্যে বল পেয়ে নিজে শট না নিয়ে ম্যাকলারেনকে স্কোয়ার পাস বাড়ান| ম্যাকলারেন তেকাঠিতে বল জড়াতে কোনও ভুলই করেননি| দিমি-জেমির যুগলবন্দিতে চলে আসে মোহনবাগানের এবং চলতি আইএসএল মরসুমের প্রথম গোল| 

আরও পড়ুন-আইপিএলে UNSOLD, আজ পিএসএলে ইতিহাসের সবচেয়ে দামি স্মিথ! এত টাকা কখনও পাননি ভারতে

আরও পড়ুন-প্রেম দিবসের আগেই হার্দিকের বাগানে বসন্তের ফুল, ‘আমার মহাপুরুষ’ বলে বেডরুমে হইচই রূপসী মাহিকার…

প্ৰথমার্ধে ফিফথ গিয়ারে গাড়ি ছোটানো লোবেরা বিরতির পর কিন্তু গিয়ার বদলালেন না| তবে ৮০ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও গোলের দেখা পায়নি মোহনবাগান| লোবেরার ফুটবল দর্শনের ডিএনএ-র এফসি বার্সেলোনার| টিটো ভিলানোভার প্রাক্তন সহকারি বোঝেন গুছিয়ে অ্যাটাক এবং হাই-প্রেস ফুটবল | টাইট মার্জিনে নয়, হাই মার্জিনে জিততে পছন্দ করেন ৪৯ বছরের জারাগোজার বাসিন্দা| ম্যাচ শেষের মিনিট দশেক আগে লোবেরা  চার পরিবর্তন করেন| দিমি-মেহতাব-লিস্টন-ম্যালারেনদের তুলে নেন| সাহাল-মনবীর-কামিন্স-টমদের নামান| লোবেরার স্ট্র্যাটেজি নিখুঁত প্রমাণ করে দিল ৯৭ মিনিটে টমের গোল| থাপার পিনপয়েন্ট ফ্রি-কিক থেকে লাফিয়ে, মাথা ছুঁইয়ে টম স্কোরলাইন ২-০ করে জেতান মোহনবাগানকে| আর ৩০ হাজারের উপর সমর্থকদের ‘জয় মোহনবাগান’ গর্জনেই যুবভারতীতে কাঁপল… 

লোবেরার কোচিংয়ে মোহনবাগান এদিন প্রচুর পাস খেলল, যা অত্যন্ত ইতিবাচক| তবে ফিনিশ করার অভাব বিস্তর ভোগাল| নাহলে মোহনবাগান আরও গোল করতে পারত| তবে প্রতিপক্ষের গোলকিপার সচিন সুরেশ রীতিমতো অভিজ্ঞ| তিনি দারুণ কিছু সেভ করলেন| মোহনবাগানের এই জয় প্রত্যাশিতই ছিল ঘরের মাঠে| ফিনিশিং আরও ভালো করতে পারলে এই দল যে ভয়ংকর হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না| লোবেরার প্রথম ম্যাচে মোহনবাগান তিন পয়েন্ট তুলে আনল| মোটের উপর দল এবং কোচ ভালোই করল|

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version