জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারত-পাকিস্তান (India vs Pakistan) বাইশ গজে ৪ বার মুখোমুখি হয়েছিল। ওডিআই ফরম্যাটে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব দিয়ে শুরু হয়েছিল। তারপর এশিয়া কাপে গ্রুপ পর্যায়ে, সুপার ফোর ও ফাইনাল নিয়ে তিনবার দেখা হয়েছিল কুড়ি ওভারের ফরম্যাটে। সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে।

Add Zee News as a Preferred Source

‘মাদার অফ অল ব্যাটল’

প্রায় সাড়ে চার মাসের মাথায় ফের ভারত-পাক মহারণ। ১৫ ফেব্রুয়ারি রবিবার, কুড়ি ওভারের বিশ্বকাপে ‘মাদার অফ অল ব্যাটল’! সূর্যকুমার যাদব ও সলমান আঘাদের গ্রুপ পর্বের খেলা রয়েছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। কিন্তু এখন সকলেরই একটাই প্রশ্ন আদৌ দ্বীপরাষ্ট্রে হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচ হবে তো? গতকাল থেকেই ভারত-পাকিস্তান খেলা হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এবার আর কোনও রাজনৈতিক বা কুটনৈতিক কারণে নয়। এবার পুরোটাই আবহাওয়ার কারণে। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া এক বিপরীত ঘূর্ণাবর্তের জেরে আন্দামান এবং শ্রীলঙ্কা উপকূলের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। ইতোমধ্যেই কলম্বোয় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে।

আরও পড়ুন: প্রেমদিবসে যুবভারতীর কামব্যাক, ‘জয় মোহনবাগান’ গর্জনেই বোধন আইএসএলের…

বর্তমান আবহাওয়ার অবস্থা

কলম্বোর আকাশ এই মুহূর্তে মেঘলা। বৃষ্টি হচ্ছে না। উত্তর-পূর্ব দিক থেকে হালকা হাওয়া বইছে।

সকালের দিকে বৃষ্টিপাতের খবরই পাওয়া গেলেও, এরপর আর কোনও ভারী বৃষ্টিপাত হয়নি।

কলম্বোর তাপমাত্রা এখন প্রায় ২৪° সেন্টিগ্রেড থেকে ২৬° সেন্টিগ্রেড এবং উচ্চ আর্দ্রতা প্রায় ৯৪% থাকবে।

ম্যাচের পূর্বাভাস (সন্ধে ৭টা থেকে শুরু, ভারত-শ্রীলঙ্কার সময়ের কোনও ফারাক নেই। দুই দেশই একই টাইম জোন ধরে চলে)

ম্যাচের ঠিক আগে বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা উল্লেখযোগ্য ভাবে কমে যাবে

বিকাল ৫:০০টার সময়ে ৬৩% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

বিকাল ৬:০০টার সময়ে  ৪৯% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে টস বিলম্বিত হতে পারে। মানে খেলা শুরু হতে পারে দেরিতে।

সন্ধ্যা ৭:০০টার সময়ে  ৯% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে তীব্র ভাবে কমবে। পরিস্থিতি স্থিতিশীল হতে পারে।

রাত ৯ টার সময়ে ১৩% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ঝুঁকি কম।  কুয়াশাচ্ছন্ন  থাকতে পারে মাঠ।

আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই আফগানিস্তানের প্রত্যাহার! নবি-মুজিবদের চরম সিদ্ধান্তে তোলপাড় বিশ্বক্রিকেট…

ম্যাচের গুরুত্বপূর্ণ প্রভাব

দেরিতে শুরু হওয়ার সম্ভাবনা: বিকেল ৫টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। মাঠ ভেজা থাকতে পারে, যার ফলে সন্ধে ৬ টা ৩০ মিনিটে টস নাও হতে পারে। খেলা শুরু হতে দেরি হতে পারে।

মাঠ প্রস্তুতি: প্রেমাদাসা স্টেডিয়ামের কর্মীরা অত্যন্ত দক্ষ এবং বৃষ্টি থামার পর সাধারণত ২০ মিনিটেরও কম সময়ে মাঠ প্রস্তুত করতে পারেন তাঁরা।

কোনও রিজার্ভ ডে নেই: যেহেতু এটি গ্রুপ-পর্বের ম্যাচ, তাই কোনও রিজার্ভ ডে নেই। যদি ফলাফল সম্ভব না হয় (প্রতি দলকে কমপক্ষে ৫ ওভার করে খেলানোর শেষ চেষ্টা), তাহলে উভয় দলই ১ পয়েন্ট পাবে।

পিচের কারণ: সাম্প্রতিক অসময়ের বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে স্পিনারদের পক্ষে সুবিধা হবে। কারণ পিচ মন্থর হবে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version