জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমরা সবাই জানি, ইসলাম ধর্মে রমজান মাস (Ramadan) অত্যন্ত পবিত্র একটি মাস (holy month of Ramadan) হিসেবে চিহ্নিত। এটি ইবাদত, ধৈর্য এবং পুণ্য অর্জনের মাস। এমাসে আল্লাহর ইবাদত করলে প্রতিটি দোয়া কবুল হয়। মানে, আল্লাহ তাঁর ভক্তের সমস্ত মনে ইচ্ছা পূরণ করেন। রমজান মাসের সঠিক তারিখ নিয়ে মানুষের মনে কিছুটা বিভ্রান্তি রয়েছে (confusion regarding Ramadan)। রমজান শুরুর বিষয়টি সম্পূর্ণভাবে চাঁদ দেখার (sighting of moon) উপর নির্ভরশীল। তাহলে, কবে চাঁদ দেখা যাবে, এটাই আসল কথা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Gold Rate Today: সোনার দামে চোখ-ধাঁধানো পতন! এক ধাক্কায় প্রায় ২৫ হাজার টাকা কমে মূল্যের শিখর থেকে নেমে তা ধরা দিল…

রমজান কবে শুরু?

ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান হল নবম মাস। সৌদি আরবে ঘোষণা করা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদের সন্ধান করা হবে। মাগরিবের নামাজের পর চাঁদ দেখা গেলে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা রাখা হবে। আর যদি ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা যায়, তবে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। তবে প্রবল সম্ভাবনা রয়েছে, ১৭ ফেব্রুয়ারিই চাঁদ দেখা যাবে এবং ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

রমজান কত দিনের?

ইসলামিক ক্যালেন্ডার সূর্য নয়, চন্দ্রচক্রের উপর ভিত্তি করে তৈরি। এটি সৌর বছরের তুলনায় ১০ থেকে ১১ দিন ছোট। রমজান মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। ফলে, চাঁদ দেখার উপর ভিত্তি করে মুসলমানরা ২৯ বা ৩০টি রোজা পালন করেন।

চাঁদ দেখার প্রার্থনা

রমজান কেবল উপবাসের নাম নয়, এটি আত্মশুদ্ধি এবং আল্লার নৈকট্য লাভের মহান সুযোগ। ইবাদত, ধৈর্য এবং পুণ্যকর্মের মাধ্যমে এই মাসটি অতিবাহিত করা প্রত্যেক মুসলিমের লক্ষ্য হওয়া উচিত। প্রসঙ্গত, রমজানের চাঁদ দেখার পর দোয়া করাও অত্যন্ত পুণ্যের কাজ। বিশ্বাস করা হয়, রমজানের চাঁদ দেখে করা দোয়া কখনও বিফলে যায় না এবং আল্লাহ তাঁর ভক্ত তথা বান্দার আশা পূরণ করেন। কী সেই বিখ্যাত প্রার্থনা?

আরও পড়ুন: Killed In Crash: রাক্ষুসে গতির SUV-র ধাক্কায় উড়ে গিয়ে ৫০ ফুট দূরে পড়ল তরুণের দেহ! তালগোলা-পাকানো ছেলেটির দেওয়ালে লেখা– ‘D’…

পবিত্র প্রার্থনা

বিশ্বাস, রমজানের সময় ঈশ্বরের কাছে যে-প্রার্থনাই করা হোক না কেন, তা তিনি রাখেন। ইদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই একটি আরবি দোয়া উচ্চারণ করার বিধি আছে। মনে করা হয়, চন্দ্রদর্শনের সঙ্গে সঙ্গে এই প্রার্থনাবাণীটি উচ্চারিত হলে তাঁর সব মনোবাঞ্ছা পূরণ হয়। কোন প্রার্থনা?

‘আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-আমনি ওয়াল ঈমানি, ওয়াস-সালামাতি ওয়াল ইসলামি, ওয়াত-তওফিকি লিমা তুহিব্বু ওয়া তারজা, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।’ বাংলা এর অনুবাদ করলে বিষয়টা অনেকটা এরকম:

‘হে আল্লা! এই চাঁদকে আমাদের জন্য নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। আর আপনি যা ভালোবাসেন, এবং আপনি যাতে সন্তুষ্ট হন, আমাদের সেই তওফিক দান করুন। (হে চাঁদ!) আমার ও তোমার রব হচ্ছেন আল্লা।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version