জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জীবন যখন প্রাচুর্যে ভরা, কিন্তু চারপাশে কথা বলার মতো কেউ নেই—এমনই এক বিষণ্ণ মুহূর্তের গল্প নিয়ে আসছে নতুন বাংলা ছবি ‘জয়িতা’। জিৎ দত্তর পরিচালনায় এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর তাঁর বিপরীতে থাকছেন বলিউড ও টলিউডের পরিচিত মুখ রোহিত রায়। শহরের এক নামী স্টুডিওতে ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Shieladitya Moulik: ‘বাবা শেষ পর্যন্ত ছবিটা দেখে যেতে পারলেন না’, ‘চড়ক’ নিয়ে আক্ষেপ শিলাদিত্যর…

ছবির কেন্দ্রে রয়েছেন বিপত্নীক শুভেন্দু রায়চৌধুরী (রোহিত রায়)। অঢেল ঐশ্বর্য থাকলেও শুভেন্দু মানুষের সঙ্গ থেকে বিচ্ছিন্ন। একাকীত্ব তাঁকে ক্রমশ গ্রাস করছে। এই অবস্থায় এক বন্ধুর পরামর্শে তাঁর জীবনে প্রবেশ ঘটে জয়িতার (ঋতুপর্ণা সেনগুপ্ত)। জয়িতা বুঝতে পারে শুভেন্দুর আসল রোগ কোনো শারীরিক সমস্যা নয়, বরং মানসিক নিঃসঙ্গতা। এই একাকীত্ব থেকে শুভেন্দুকে জয়িতা কীভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে, তা নিয়েই এগিয়েছে চিত্রনাট্য।

রোহিতের সঙ্গে কাজ করা প্রসঙ্গে ঋতুপর্ণা জানান, “রোহিতের সঙ্গে কাজ করা সবসময়ই খুব মজার। আমরা আগে তিনটে বাংলা এবং দুটো হিন্দি ছবিতে কাজ করেছি। এই চরিত্রটার জন্য রোহিত একদম উপযুক্ত।” অন্যদিকে, রোহিত রায়ও কলকাতায় কাজ করতে পেরে উচ্ছ্বসিত। পরিচালক জিৎ দত্তর মতে, ঋতুপর্ণা অত্যন্ত সৃজনশীল একজন অভিনেত্রী, যাঁর সঙ্গে কাজ করা যে কোনো পরিচালকের জন্য স্বস্তির।

আরও পড়ুন- Tollywood: শিকড়হীন মানুষের লড়াই, দেশভাগের ক্ষত নিয়ে বড়পর্দায় কিঞ্জল-লোকনাথ…

ছবিতে ঋতুপর্ণা ও রোহিত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রত্না ঘোষাল, বিশ্বজিৎ চক্রবর্তী, মানসী সিনহা ও ঋক মিত্রকে। ছবিটি প্রযোজনা করছে আকাশ ও আশা মাল্টিমিডিয়া।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version