জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: SIR কাণ্ডে এবার নিশানায় বিশেষ অবর্জাভার সি মরুগান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগের পর এবার CEO দফতরে গিয়ে তাঁর সাসপেনশনের দাবি জানাল তৃণমূলের প্রতিনিধিদল। মুরুগানের কাছে কমিশন ব্য়াখ্যা তলব করেছে বলে খবর।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  SIR in Bengal: SIR-এ কি ডোমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য হবে? চলে এল বড় আপডেট….

বাংলায় SIR নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় কমিশনকে একাধিক নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না! হোয়াটসঅ্যাপ চ্য়াটে স্কিনশিট প্রকাশ্যে এনেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেল পোস্টে তাঁর দাবি, আইনগত এবং জবাবদিহিমূলক পদ্ধতির পরিবর্তে হোয়াট্‌সঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে। একটি হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে বিশেষ রোল অবজ়ারভার সি. মুরুগন মাইক্রো অবজ়ার্ভারদের জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি নির্দেশ দিচ্ছেন।

অভিষেকে লিখেছেন, ‘মাইক্রো অবজ়ারভারদের ভূমিকা সম্পর্কেও সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, তাঁদের কাজ সহায়ক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। তাঁরা তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করবেন। কিন্তু কোনও প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁদের নেই। কিন্তু নির্বাচনী আধিকারিক তাঁদের দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন’।

অভিষেকের প্রশ্ন,  নির্বাচন কমিশন কি মনে করে যে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে অমান্য করা যেতে পারে?  যদি আদালত স্পষ্ট ভাবে এই সীমারেখা টেনে দিয়ে থাকে, তাহলে কোন নির্দেশে এবং কার অনুমতিতে মাইক্রো অবজ়ার্ভারদের মাধ্যমে জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে নির্দেশ জারি করা হচ্ছে?

শুনানি শেষ হওয়ার পরেও কেন নির্দেশিকা? আজ, বুধবার  SIR ইস্যুতে ফের CEO দফতরে যায় তৃণমূলের প্রতিনিধিদল। সুপ্রিম কোর্টে নির্দেশ অমান্য করার অভিযোগে  বিশেষ পর্যবেক্ষক  সি মরুগানকে সাসপেন্ড করার দাবি জানান পার্থ ভৌমিক, ব্রাত্য় বসুরা। তাঁদের বক্তব্য, ‘সুপ্রিম কোর্ট নির্দেশে স্পষ্ট বলা হয়েছে যে, কমিশনের কোনও আধিকারিক হোয়াটস অ্যাপ কোনও নির্দেশ দিতে পারবেন না’। 

এদিকে ব্যাক্তিগত হোয়াটস কীভাবে প্রকাশ্যে এল? তা নিয়ে পালটা প্রশ্ন তুলেছেন কমিশনও। তৃণমূলের দাবি, তার থেকে বড় প্রশ্ন, ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ করার তো নির্দেশ তো দেয়নি আদালত। তাহলে সেই নির্দেশ কেন মানা হল না? কমিশন বিনা শোকজেই AERO ও ERO-কে সাসপেন্ড করেছে। সুপ্রিম কোর্টে নির্দেশ না মানায় বিশেষ পর্যবেক্ষক সি মরুগানকেও সাসপেন্ড করতে হবে।

এর আগে, SIR শুনানিকে কেন্দ্র রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে SIR-র শুনানি পরিদর্শনে গিয়ে তুমুল বিক্ষোভে মুখে পড়তে হয় বিশেষ অবর্জাভার সি মুরুগানকে।

আরও পড়ুন:  Pratikur Ur Rahaman Explosive Interview: ‘দলটাকে না বাঁচিয়ে, কিছু পেয়ারের লোককে বাঁচানোর চেষ্টা হচ্ছে!’ বিমান বসুর সঙ্গে কথাবার্তা কে ভাইরাল করল? জি চব্বিশ ঘণ্টায় বিস্ফোরক প্রতীক উর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version