মনোজ মণ্ডল: প্রেমে টানাপোড়েন? পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেই আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্র। বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। শোকের ছায়া উত্তর ২৪ পরগনার হাবড়ায়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Riverbank collapse: নদীর পাড়ে ভয়াবহ ধস! ফোনে কথা বলতে বলতেই… মর্মান্তিক পরিণতি যুবকের..

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম জিৎ দাস। দক্ষিণ হাবরা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল সে। স্কুলে এখন পরীক্ষা চলছে। এদিন পরীক্ষা শেষ হওয়ার পর, বাণীপুর আমবাগান এলাকার একটি ক্যাফে প্রেমিকার সঙ্গে দেখা করেন জিত্‍।  দু’জনের মধ্যে নাকি কথা কাটাকাটি হয়! বন্ধুদের দাবি, সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই তরুণী। আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়েছিল জিত্‍।

বাড়ি ফিরে নিজের ঘরে আত্মহত্যা করে জিত্‍। তার আগে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়, ‘Good Bye’। এরপর বাড়িতে আসে জিতের এক বন্ধু। কিন্তু ডাকাডাকি করেও একাদশ শ্রেণির ওই পড়ুয়ার আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। শেষে জানলা দিয়ে ঘরে উঁকি মেরে ঝুলন্ত অবস্থা দেখতে পাওয়া যায় জিত্‍-কে। হারবা হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।

পরিবার সূত্রে খবর, জিতের বাবা নেই। বছর তিনেক আগে প্রয়াত হন তিনি। মা-ও কর্মসূত্রে বাইরে থাকেন। প্রতিদিনই অবশ্য ছেলের সঙ্গে ফোনে কথা বলতেন তিনি। কিন্তু পরীক্ষা কারণে এদিন আর কথা হয়নি। বন্ধুরা জানিয়েছেন, প্রায় ২ বছর ধরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল জিতের। গোপনে তারা বিয়েও করেছিল বলে খবর। তাহলে কেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন ওই তরুণী? তা স্পষ্ট নয় এখনও। অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু রে তদন্তে নেমেছে পুলিস।

এদিকে দুর্গাপুরে পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় আত্মঘাতী হন ডাক্তারি পড়ুয়া। নাম, লাবণ্য প্রতাপ। দুর্গাপুরের আই কিউ সিটি মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন বিহারের পাটনার বাসিন্দা ওই যুবক। হস্টেলের বাথরুম থেকে উদ্ধার হয়  তাঁর ঝুলন্ত দেহ।ট

মৃতের বাবা বলেন, ‘ছেলেকে ফোন করেছিলাম, কিন্তু ও ধরেনি। তারপর ওর বন্ধুদের ফোন করে জানতে পারি। ছেলে প্রথম বর্ষের প্র্যাকটিক্যাল পরীক্ষায় রেজাল্ট খারাপ করে। ছেলে আমার স্বাভাবিকই ছিল। কিন্তু ও বলত যে কলেজের শিক্ষকরা পড়ুয়াদের সঙ্গে যথাযথ ব্যবহার করত না। লিখিত পরীক্ষায় ৫০ পাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় অথচ ৫ নম্বর পাচ্ছে’। লাবণ্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বলে খবর।

কিছুদিন আগে আইআইটি বম্বে ক্যাম্পাসে চরম পদক্ষেপ নেন পড়ুয়া। হোস্টেলের নয় তলা বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ২১ বছর বয়সী ওই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। পুলিস জানিয়েছে, মৃত নমন আগরওয়াল রাজস্থানের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন:  DA Hike: বকেয়া DA না মেটানোয় সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version