জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘পচে গেছেন, পচে যাচ্ছেন’ প্রতীক উর রহমান! সোশ্যাল মিডিয়ায় এভাবেই প্রতীক উর রহমানকে একহাত নিলেন শ্যামল চক্রবর্তী কন্যা অভিনেতা উষসী চক্রবর্তী। উষসী লিখেছেন, 

Add Zee News as a Preferred Source

“আমি পার্টির সদস্য নই! কিন্তু তবুও ঝকঝকে যুবনেতা যাকে এতদিন অ্যাসেট বলে জেনে এসেছি- শ্রদ্ধার আসনে বসিয়েছি, ওর মতো, ওদের মতো লড়াকু হতে পারিনি বলে আত্মগ্লানিতে ভুগে নিজের মধ্যবিত্ত জীবনকে ঘেন্না করেছি বরাবর, তাঁকে হঠাত পচে যেতে দেখে ভিতরটা কেমন খালি হয়ে যাচ্ছে। জানি লড়াইটা কঠিন। মধ্যবিত্ত জীবনের ঘেরাটোপে বসে পার্টি কর্মীদের নিরন্তর লড়াই নিয়ে কথা বলার আমি কেউ নই। তবুও এক অদৃশ্য বেদনা নিয়ে গত কয়েকদিন বেচে আছি। আমি জানি কমরেড রা যারা সত্যি সত্যিই অ্যাসেট তারা এতো সহজে হার মানছেন না।  বিনোদের মতোই অনুকরণীয় ভঙ্গিতে বলবেন “ হাম গরিব হায় গাদ্দার নেহি”। তবুও সব বেদনার তো কারণ হয় না। 

আজ দেখলাম পৃথা তা লিখেছেন, নিজের পচনকে জাস্টিফাই করার জন্য পার্টির প্রতি অভিমান থাকা সত্ত্বেও যারা নিরন্তর পার্টির সঙ্গে থেকে কাজ করে চলেছেন তাদেরকে ঢাল না করাই ভালো। আমারও সেটাই মনে হয়। তবে যাই হোক, একটা  কথা তো ঠিক যে সব কিছুরই ভালো খারাপ আছে। ভালো দিকটা হলো এই যে এত দিন মিডিয়া মারফত জানতাম রাজ্যে দুটি দল। বিজেপি আর টিএমসি। আর তৃতীয় দলটি শূন্য পায়। তাই তারা এখন অপ্রাসঙ্গিক। 

কিন্তু হটাৎ করে শুনছি শূন্য পাওয়া দলের যুব নেতৃত্বের সবাই বাকি দুটো চূড়ান্ত relevant দল থেকে প্রতিদিন অফার পাচ্ছে। ব্রো, শূন্য পাওয়া দল থেকে এত নেতা ধার নিতে হছে কেন? কুসুম কুসুম তোমার যুবনেতা নেই?”

প্রসঙ্গত, সিপিআইএম রাজ্য কমিটি ও তথা দল থেকে পদত্যাগ করতে চেয়ে চিঠির পর থেকেই প্রতীক উরকে নিয়ে চর্চা চলছেই। এদিকে দলত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই প্রতীক উরকে নিয়ে জল্পনা ছড়ায় যে তিনি তৃণমূলে যোগদান করতে চলেছেন! এমনকি তিনি তৃণমূলের প্রার্থী হতে পারেন সেই খবরও রটে! দক্ষিণ ২৪ পরগনার কোনও একটি আসন থেকে প্রতীক উর ঘাসফুল প্রতীকে দাঁড়াতে পারেন, সেই খবরও রটে। এমনকি প্রতীক উরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিজেপির তরফেও। তবে তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক জীবন ও কর্মপন্থা নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাননি প্রতীক উর।

ওদিকে এই সবের মধ্যেই সামনে আসে প্রতীক উরকে বিমান বসুর ফোনের কথা। জানা যায় আলিমুদ্দিনে আসতে বলেছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত আলিমুদ্দিনে যাননি প্রতীক উর। উলটে বিমান বসুর সঙ্গে তাঁর কথোপকথন ফাঁস হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রতীক উর। তোপ দেগেছেন, সিপিআইএম-এর বর্তমান রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নির্দিষ্ট কয়েকজনকে সঙ্গে নিয়ে চলছেন। তিনি হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের সময় পান, কিন্তু তাঁকে ফোন করার সময় পান না বলে! 

এমনকি এই কথোপকথন ফাঁস হয়ে যাওয়ায় দলের একাংশের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। অভিযোগ করেন, দলের অত্যন্ত গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাবার্তা ফাঁস করে দেওয়া হচ্ছে। যা নিয়ে আবার ঘুরিয়ে কটাক্ষ করেছেন শতরূপ ঘোষ। শতরূপ পাল্টা বলেন,” বিমান বসু তো আর  লস্করের লোক নন, ওনার সঙ্গে কী কথা হয়েছে, তা কেউ জানলে সমস্যা কোথায়?” 

আরও পড়ুন, DA hike: বড় খবর! একলাফে ১৭১%! ভোটের আগেই মিলতে চলেছে ১০% বকেয়া DA! জারি নির্দেশিকা, রাজ্যের কারা পাচ্ছেন?

আরও পড়ুন, Vande Mataram Controversy: বন্দেমাতরমে ছড়াবে ‘দাঙ্গা’? ভয়ংকর কিছু ঘটার আশঙ্কায় হাইকোর্টে মামলা আইনজীবীর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version