অয়ন ঘোষাল: রাতে প্রায় ২০। দিনে প্রায় ৩২। গতকাল এটাই ছিল কলকাতার আলিপুরের তাপমাত্রার পরিসংখ্যান। ট্রেলার শুরু হয়ে গেছে ফেব্রুয়ারিতেই। এখনও বাকি মার্চ, এপ্রিল, মে, জুন এবং জুলাইয়ের কিছুদিন। বঙ্গে ২০২৬ এর গরম ২০২৪ সালের রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশঙ্কা আবহাওয়াবিজ্ঞানীদের একাংশের। এপ্রিলেই ঘোর তাপপ্রবাহের কবলে পড়তে পারে একাধিক জেলা। তীব্র গরম অপেক্ষা করছে মার্চ থেকেই। আশঙ্কার পূর্বাভাস মৌসম ভবনের। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: সিদ্ধান্তে বড় লাভ বৃশ্চিকের, আবেগ সামলালেই মিলবে সমস্যার সমাধান মীনের…

নিম্নচাপ:

বঙ্গোপসাগরে নিম্নচাপ। আগামী ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি সোম এবং মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের ওড়িশা সংলগ্ন এলাকা-সহ ঝাড়গ্রামের কিছু অংশে।

দক্ষিণবঙ্গ:

আগামী দু থেকে তিন  দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটি তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে ও রাতে শীতের আমেজ কার্যত উধাও। কলকাতায় রবিবার রাতের পারদ ২১-এর ঘরে পৌঁছাতে পারে। বুধবারের মধ্যে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৩ – ৩৪ এর ঘরে। দোল যাত্রা এবং হোলি অর্থাৎ মার্চের ৩ – ৪ তারিখে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৬ ডিগ্রির ঘরে।

পশ্চিমী ঝঞ্ঝা: 

পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম রাজস্থান এবং পঞ্জাব হরিয়ানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। কাল ২২ ফেব্রুয়ারি রবিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ নতুন করে তৈরি হতে চলেছে আগামীকাল রবিবার দুপুরে। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে ওড়িশা উপকূলের দিকে সরবে। এর প্রভাবে ২৪ এবং ২৫ তারিখ ওড়িশা এবং ওড়িশা সংলগ্ন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

বৃষ্টির পূর্বাভাস:

রাজ্যে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে সোম এবং মঙ্গলবার। ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। তার পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। সোমবার থেকে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে উপকূল ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন:Breaking News LIVE Update: অভিষেকের হাত ধরেই জোড়াফুলে প্রতীক-উর? আনুষ্ঠানিক দলবদল কি আজই?

উত্তরবঙ্গ:

উত্তরবঙ্গে সব জেলাতেই  হালকামাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী দুই দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

কলকাতা:

ফেব্রুয়ারির ২০ তারিখেই কলকাতায় গরমের দাপট। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ অর্থাৎ প্রায় ৩২ ছুঁই ছুঁই। কাল রাতের তাপমাত্রা ১৯.৫ অর্থাৎ প্রায় ২০ ছুঁই ছুঁই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে ৮২ শতাংশ এবং রাতে ৪০ শতাংশ। 

ভিন রাজ্য:

কেরলের কোয়াট্টামে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি। যা ফেব্রুয়ারির অন্যতম সর্বকালীন রেকর্ড। উত্তরাখন্ড এবং হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি সোম এবং মঙ্গলবার। সোম এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ঝাড়খন্ড এবং ওড়িশায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version