জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাতের শহরে বিপদ। ফের চলন্ত গাড়িতে তরুণীর ‘শ্লীলতাহানি’! অভিযোগ পেয়েই তত্‍পর পুলিস। গ্রেফতার অভিযুক্ত। কিন্তু আদালতে পেশ করা হলে, ধৃতকে জামিন দিয়ে দেন বিচারক।  এবার বেহালা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Central Force: ‘৪৮০ কোম্পানি কেন ১৪৮০ কোম্পানি দিক না! ভোটটা তো….’, বিস্ফোরক কল্যাণ

পুলিস সূত্রে খবর, অভিযু্ক্ত যুবক ওই তরুণীর পরিচিত। গতকাল শনিবার রাতে নাকি পৈলান থেকে গাড়িতে তুলে ওই তরুণীক বেহালা চৌরাস্তার দিকে নিয়ে যাচ্ছিল। অভিযোগ, চলন্ত গাড়িতে ওই তরুণীকে শ্লীলতাহানি, এমনকী মারধরও করা হয়। এরপর বেহালা চৌরাস্তার কাছে  চলন্ত গাড়ি থেকে তাঁকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়।

এদিকে এই ঘটনার পর ট্রাফিক পুলিসের কর্তব্য়রত আধিকারিকদের কাছে গোটা ঘটনাটি জানান ওই তরুণী। গাড়িটি খোঁজ শুরু করে পুলিস। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত  অর্ণব শা-কে। ধৃতকে অবশ্য জামিন দিয়েছে আলিপুর আদালত।

দিন কয়েক প্রগতি ময়দান থানা এলাকায় এক তরুণীকে চলন্ত গাড়িতে শ্লীলতাহানির অভিযোগ ওঠেছিল। সেদিন রাতে টহল দেওয়ার সময়ে রাস্তায় এক মহিলাকে কাঁদতে দেখেন পুলিসকর্মীরা। কাঁদছেন কেন? জানতে চাইলে ওই মহিলা জানান, বাইপাসের ধারে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাত্‍-এ একটি গাড়ি এসে থামে। গাড়িতে তিনজন ছিলেন।

অভিযোগ, ওই তিনজন জোর করে মহিলাকে গাড়িতে তোলেন। এরপর গতি বাড়িয়ে গাড়ির মধ্যেই ওই মহিলার শ্লীলতাহানি করা হয়।  ঘটনার আহতও হন ওই তরুণী। শেষে প্রগতি ময়দান থানার সামনে তাঁকে নামিয়ে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। প্রাথমিক তদন্ত জানা দিয়েছে, তিন অভিযুক্তের মধ্যে একজন ওই মহিলার পূর্ব পরিচিত।

এর আগে, চিংড়িঘাটায় আক্রান্ত হয়েছিলেন এক মহিলা।  প্রকাশ্য রাস্তায় রীতিমতো থান ইট দিয়ে মারধর দিয়ে মারধর করা হয় তাঁকে। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল।

পুলিস সূত্রে খবর, ওই তরুণী হাওড়া বাসিন্দা। চিংড়িঘাটার শান্তিনগরে ভাড়া বাড়িতে বান্ধবীর সঙ্গে থাকেন তিনি। গত ১৮ মার্চ রাতে হাওড়া থেকে একটি চার চাকার গাড়িতে শান্তিনগরের ভাড়া বাড়িতে আসেন তাঁরা। সঙ্গে ছিলেন ওই তরুণীর ভাইও। এরপর কয়েক মদ্যপ যুবক গাড়ি পার্ক করতে বাধা দেয় বলে অভিযোগ।  বাদ যায়নি গালিগালাজ ও কটুক্তিও!

এদিকে ততক্ষণে ফ্ল্যাটে চলে গিয়েছে ওই দুই তরুণী। ফ্ল্যাটের জানলা থেকে তাঁরা দেখেন, দু’জন যুবক রীতিমতো ইঁট তাঁদের গাড়িতে ভাঙচুর করতে আসছে! এরপর ওই দুই তরুণী যখন নিচে নেমে আসেন, তখন ফের একপ্রস্ত ঝামেলা হয়। শেষে ১০০ নম্বর ডায়াল করে খবর দেওয়া হয় পুলিসে। বস্তুত, পুলিস এসে অভিযুক্তদের তুলে নিয়ে যায়। কিন্তু সকালে আবার তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

ওই তরুণীর দাবি, পরের দিন অর্থাত্‍ ১৯ তারিখ সকালে ফ্ল্যাটে এসে হাজির হয় পাড়ারই কয়েকজন যুবক। তাঁরা জানান, গতকালে ঘটনা নিয়ে কথা বলার জন্যই ক্লাবে যেতে হবে। কিন্তু ক্লাব যাওয়ার পথে ওই তরুণীর বান্ধবীর উপর টিংকু মণ্ডল নামে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী চড়াও হন বলে অভিযোগ। প্রকাশ্য় রাস্তায় রীতিমতো থান ইট দিয়ে মারধর করা হয় ওই তরুণীকে! দিদিকে বাঁচাতে আক্রান্ত হন ওই তরুণীর ভাইও। খবর দেওয়া হয় থানায়। টিংকু মণ্ডলের স্ত্রীকে পুলিস গ্রেফতার করেছে। কিন্তু টিংকু এখনও পলাতক।

আরও পড়ুন: Bengal Weather Update: ভরা বসন্তেই ঘোরতর বর্ষা রাজ্য়ে, কলকাতার ভাগ্যে নাচছে ঘোর দুর্যোগ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version