Business
-Ritesh Ghosh
পয়লা এপ্রিল থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দামে বড়সড় বৃদ্ধি ঘটছে। ১৯ কেজি ওজনের একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২১৮ টাকা এক ধাক্কায় বেড়ে ২২০৮ টাকা হয়েছে। এই আকস্মিক মূল্যবৃদ্ধি শহরের রেস্তরাঁ ও ব্যবসায়ীদের উপর সরাসরি চাপ তৈরি করেছে। একে সিলিন্ডার সঙ্কটে বহু ছোট-বড় দোকান বন্ধ, তার ওপর যেগুলি খোলা রয়েছে, তাদেরও মূল্যবৃদ্ধি করা ছাড়া উপায় রইল না কিছু।
এই দাম বৃদ্ধির ফলে রেস্তরাঁ থেকে শুরু করে বাইরের খাবারের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই, এর প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটেই।

অন্যদিকে, ঘরোয়া রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য আপাতত স্বস্তির খবর রয়েছে। ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় এর মূল্য সিলিন্ডার প্রতি ৯৩৯ টাকাই রয়েছে।
বিশ্ববাজারে অশোধিত তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তেল সংস্থাগুলির জ্বালানি ক্রয় খরচ বহুলাংশে বাড়িয়েছে। তার সঙ্গে রয়েছে অপ্রতুলতা। ফলে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি মেনেই এই দর নির্ধারণ করা হয়েছে।
আসন্ন নির্বাচনের আগে জনরোষ এড়াতে ১৪.২ কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম না বাড়ানো হলেও, বাণিজ্যিক সিলিন্ডারের উপর এই বোঝা চাপানো হয়েছে। ভোট শেষ হলেই ঘরোয়া গ্যাসের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে
-
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের
-
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন
-
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড
-
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত
-
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা
-
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে
-
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন
-
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান
-
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?
English summary
নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় ২১৮ টাকা বেড়েছে। ১৯ কেজির প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ২২০৮ টাকা। এর ফলে রেস্তরাঁ ও বাইরের খাবারের দাম বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। তবে গৃহস্থালীর ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম আপাতত ৯৩৯ টাকাই বহাল রাখা হয়েছে।