Movies

oi-Poushali Patra

এই সপ্তাহান্তে সিনেমা হলে গেলে দর্শকদের জন্য রয়েছে বড় এবং বৈচিত্র্যময় কয়েকটি ছবি। দেশপ্রেমের গল্প থেকে শুরু করে আঞ্চলিক অ্যাকশন-কমেডি, হলিউড থ্রিলার এবং পিরিয়ড রোম্যান্স সহ সব মিলিয়ে বড় পর্দায় থাকছে নানা স্বাদের ছবি। এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে মুক্তি পাওয়া উল্লেখযোগ্য সিনেমাগুলি।

-

বর্ডার ২ (Border 2):

১৯৯৭ সালের জনপ্রিয় যুদ্ধভিত্তিক ছবি ‘বর্ডার (Border)-এর বহু প্রতীক্ষিত সিক্যুয়েল এবার বড় পর্দায়। সানি দেওল (Sunny Deol), বরুণ ধাওয়ান (Varun Dhawan), দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh), সোনম বাজওয়া (Sonam Bajwa), মোনা সিং (Mona Singh) এবং আহান শেট্টি (Ahan Shetty,)-কে নিয়ে তৈরি এই ছবি ফের তুলে ধরছে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের গল্প। বড় যুদ্ধের দৃশ্য, দেশাত্মবোধক আবহ এবং সেনাদের আবেগঘন কাহিনিই এই ছবির মূল আকর্ষণ।

চাথা পাচা: দ্য রিং অফ রাউডিজ (Chatha Pacha: The Ring of Rowdies):

মালয়ালম এই অ্যাকশন-কমেডির গল্প আবর্তিত হয়েছে পেশাদার রেসলিংকে ঘিরে। কোচিতে কিছু তরুণরা মিলে একটি রেসলিং ক্লাব শুরু করে। সেখান থেকেই শুরু হয় নানা মজার এবং লড়াইয়ের ঘটনা। এই ছবিতে অর্জুন আশোকন (Arjun Ashokan), Ishan Shoukath রোশন ম্যাথিউ (Roshan Mathew), বিশাক নায়ার (Vishak Nair) এবং ইশান শৌকথ (Ishan Shoukath) রয়েছেন মুখ্য ভূমিকায়।

মার্সি (Mercy):

ক্রিস প্র্যাট (Chris Pratt) এবং রেবেকা ফার্গুসন (Rebecca Ferguson) অভিনীত এই কল্পবিজ্ঞান থ্রিলারে রয়েছে রহস্য এবং টানটান উত্তেজনা। এক গোয়েন্দা নিজের স্ত্রীর খুনের মামলায় নিজেই অভিযুক্ত হয়ে পড়েন। স্মৃতি, প্রযুক্তি এবং ন্যায়বিচারের টানাপোড়েন নিয়ে এগোয় ছবির গল্প।

দ্য হিস্ট্রি অফ সাউন্ড (The History of Sound):

১৯১৭ সালের প্রেক্ষাপটে তৈরি এই পিরিয়ড রোম্যান্সে দেখা যাবে পল মেস্কাল (Paul Mescal) ও জশ ও’কনর (Josh O’Connor)-কে। সংগীত নিয়ে পড়াশোনার সময় তাঁদের পরিচয়, আর প্রথম বিশ্বযুদ্ধের পর গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে লোকসংগীত রেকর্ড করার সফর আর এই যাত্রাপথেই গড়ে ওঠে এক গভীর আবেগের সম্পর্ক।

মার্টি সুপ্রিম (Marty Supreme):

টিমোথি শালামে (Timothée Chalamet) অভিনীত এই কমেডি-ড্রামা ১৯৫০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি। আমেরিকার টেবিল টেনিস কিংবদন্তি মার্টি রাইসম্যানের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবিতে রয়েছে খেলাধুলো, লড়াই এবং ব্যক্তিগত জীবনের নানা রকমের ওঠানামার গল্প। গুইনেথ প্যালট্রো (Gwyneth Paltrow)-সহ একঝাঁক পরিচিত মুখও রয়েছেন ছবিতে।

English summary

From romance to comedy, here are the movies to watch this Republic Day weekend



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

Exit mobile version