News

oi-Manojit Maulik

আজ সকাল সাড়ে সাতটা নাগাদ ধর্মেন্দ্রকে ছেড়ে দেওয়া হলে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে। সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে শারীরিক পরিস্থিতি নিয়ে দেখা দেয় নানা উদ্বেগ।

ওই হাসপাতালের চিকিৎসক প্রতিত সামদানি জানান, ধর্মেন্দ্রকে আজ সকাল ৭টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবার বাড়িতে তাঁর যত্ন নিচ্ছে। আমরা আশা করি তাঁর চিকিৎসা, ব্যবস্থাপনা এবং আরোগ্য লাভ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওলের দলের দেওয়া একটি আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, এই প্রবীণ অভিনেতার বাড়িতে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা ও সুস্থতা প্রক্রিয়া চলবে। বিবৃতিতে বলা হয়েছে, “ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বাড়িতে তাঁর সুস্থতা প্রক্রিয়া চলবে। আমরা গণমাধ্যম ও সাধারণ মানুষকে অনুরোধ করছি যে, এই সময়ে আর কোনও জল্পনা-কল্পনা থেকে বিরত থাকুন এবং তাঁর ও পরিবারের ব্যক্তিগত জীবনকে সম্মান করুন।”

বিবৃতিতে আরও উল্লেখ, “তাঁর দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবনের জন্য সবার ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ। তাঁকে সম্মান করুন। কারণ তিনি আপনাদের ভালোবাসেন।” ঘনিষ্ঠ পারিবারিক সূত্র জানিয়েছে, “চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতে একটি আইসিইউতে ধর্মেন্দ্রর চিকিৎসা চলবে।”

অভিনেতাকে দেখতে যাওয়া পরিচালক গুড্ডু ধানোয়াও একটি সংক্ষিপ্ত আপডেট দিয়ে বলেন, “তিনি (ধর্মেন্দ্র) সুস্থ হচ্ছেন। তিনি এখন ভালো আছেন।” এর আগে আজ মুম্বাইয়ের জুহুতে ধর্মেন্দ্রর বাড়িতে একটি অ্যাম্বুল্যান্স ঢুকতে দেখা যায়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে সোমবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তারকারাও অভিনেতাকে দেখতে হাসপাতালে ছুটে যান।

কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সোমবার সন্ধ্যায় সলমন খান, গোবিন্দা এবং আমিশা প্যাটেলের মতো বলিউড তারকারা হাসপাতালে তাঁকে দেখতে যান। এ সময় তাঁর পরিবারের সদস্যরা,সানি দেওল ও ববি দেওল, নাতি করণ দেওল ও রাজবীর দেওল, স্ত্রী হেমা মালিনী এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন। মঙ্গলবার আমির খান তাঁর বান্ধবী গৌরী স্প্র্যাটকে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন।

কর্মক্ষেত্রে ধর্মেন্দ্রকে শ্রীরাম রাঘবনের পরিচালনায় আসন্ন ছবি ‘ইক্কিস’-এ দেখা যাবে, যেখানে অগস্ত্য নন্দা প্রধান চরিত্রে অভিনয় করছেন। ছবিটি ২৫শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

English summary

Dharmendra Released From Hospital Family Taking Care Of Him



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

Exit mobile version