Movies

oi-Poushali Patra

২০২৫ সালটি ছিল বলিউডের জন্য মিশ্র অভিজ্ঞতার একটি বছর। এক দিকে যেমন একের পর এক সিনেমা হিট হয়েছে ঠিক তেমনই বহু নামী তারকার ছবি মুখ থুবড়ে পড়েছে। আর সেই সঙ্গে এটাও প্রমাণ করেছে যে শুধু বড় বাজেট অথবা তারকা থাকলেই সাফল্য আসে না।

যে ছবিগুলো সবচেয়ে বেশি চলেছে

এই বছরের সবচেয়ে বড় হিট ছবি হলো ‘ধুরন্ধর (Dhurandhar)’। এই ছবির মাধ্যমে রণবীর সিং অনেকদিন পর জোরালো ভাবে ফিরেছেন। ছবিতে ছিল অ্যাকশন, দেশপ্রেম এবং টানটান গল্প। অক্ষয় খান্নার অভিনয়ও দর্শকদের অনেক প্রশংসা পেয়েছে। দেশে এবং বিদেশে সব মিলিয়ে ছবিটি ৮৭০ কোটিরও বেশি টাকা আয় করেছে।

এর পরেই রয়েছে ‘ছাবা (Chhaava)’। ঐতিহাসিক এই ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় ভিকি কৌশল দর্শকের মন জিতেছেন। ছবিটি ভারতে ৬০০ কোটি টাকার বেশি আয় করেছে।

অ্যাকশনের ভিড়ে একদম আলাদা ভাবে নজর কেড়েছে প্রেমের ছবি ‘সাইয়ারা (Saiyaara)’। ছবিটিতে নতুন অভিনেতা-অভিনেত্রী থাকলেও গান এবং গল্পের জন্য ছবিটি জনপ্রিয় হয়েছে। বিশ্বজুড়ে প্রায় ৫৭০ কোটি টাকা আয় করেছে এই ছবিটি।

‘সিতারে জমিন পর (Sitaare Zameen Par)’ ছিল একটু অন্য ধরনের ছবি। বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের জীবন নিয়ে এই ছবিটি অনেক দর্শকের আবেগ ছুঁয়েছে। ছবিটি আয় করেছে প্রায় ২৬৭ কোটি টাকা।

‘রেইড ২ (Raid 2)’ ছবিতে অজয় দেবগনের অভিনয় আবারও দর্শকের মন জিতেছেন। ছবিটি ২৩৭ কোটিরও বেশি আয় করেছে।
এদিকে, ম্যাডক হরর সিনেমাটিক ইউনিভার্সের পঞ্চম ছবি ‘থাম্মা (Thamma)’-ও ভালো আয় করেছে। আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দান্না অভিনীত, ছবিটি বিশ্বব্যাপী ১৯১ কোটি টাকা আয় করেছে।

যে ছবিগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি

সব বড় তারকার ছবি কিন্তু চলেনি। সালমান খানের ‘সিকন্দর (Sikandar)’ ছবিটি দর্শকের মন জয় করতে পারেনি। ছবিটি বড় বাজেটের হলেও আয় অনেক কম হয়েছে। ‘সন অব সরদার ২ (Son of Sardaar 2)’ ছবিটিও ফ্লপ হয়েছে। টাইগার শ্রফের ‘বাঘি ৪ (Baaghi 4)’ ছবিও আগের মতো সেরকম ভাবে সাড়া পায়নি। বড় বাজেটের ‘ওয়ার ২ (War 2) ছবিটি আয় ভালো করলেও খরচ বেশি হওয়ার কারণে লাভ খুব একটা হয়নি। কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি (Emergency)’ ছবিও বক্স অফিসে ব্যর্থ হয়েছে।

বড়দিনে মুক্তি পাওয়া কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডের ছবি ‘তু মেরি মে তেরা, মে তেরা তু মেরি (Tu Meri Main Tera Main Tera Tu Meri)’ ছবিটিও দর্শকদের তেমন আকর্ষণ করতে পারেনি। প্রথম কয়েক দিনে ছবিটির আয় খুব বেশি হয়নি।

English summary

Which films are superhits and which are failures in 2025?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

Exit mobile version