Science And Technology

oi-Poushali Patra

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে গর্ভবতী হলেন এক মহিলা! এমন ঘটনায় সাড়া পড়ে গিয়েছে সারা বিশ্বে। সব জায়গায় চলছে এই নিয়ে আলোচনা। প্রায় দুই দশক ধরে নিরলস প্রচেষ্টার পরেও এক দম্পতি গর্ভধারণ করতে পারেননি। ১৫টি ব্যর্থ ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) চক্র এবং একাধিক অস্ত্রোপচারেও সফল হননি তাঁরা। চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন কোনও দিন মা-বাবা হওয়ার সুখ ভোগ করতে পারবেন না তাঁরা। কিন্তু অস্বাভাবিক ভাবে ১৯ বছরের চেষ্টার পর সেই দম্পতি সফলভাবে গর্ভধারণ করেছেন। সন্তান এসেছে কোলে। আর এই অসাধ্য সাধন হয়েছে যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অর্থাৎ এআই (AI)-এর মাধ্যমে।

AI

রোগের কারণ নির্ণয় থেকে ওষুধ তৈরি হোক বা যে কোনও জটিল থেকে জটিলতর কাজই হোক না কেন, সমস্তটাই করে ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ৩৯ বছর বয়সী পুরুষ এবং ৩৭ বছর বয়সী এক মহিলা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এই দম্পতির মধ্যে পুরুষটি অ্যাজুস্পার্মিয়া নামক একটি রোগে ভুগছিলেন। এটি এমন একটি রোগ যেখানে বীর্যে কোনও দৃশ্যমান শুক্রাণু থাকে না। যার ফলে শুক্রাণু পুনরুদ্ধারের জন্য যন্ত্রণাদায়ক অস্ত্রোপচারের প্রচেষ্টার উপর নির্ভর করা ছাড়া কোনও উপায় থাকেনা। চিকিৎসা বিজ্ঞানেও কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সেই দম্পতির ভাগ্য বদলে গেল যখন তারা কলম্বিয়া ইউনিভার্সিটি ফার্টিলিটি সেন্টারের গবেষকদের দ্বারা তৈরি স্পার্ম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি (STAR) নামে একটি নতুন পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। বন্ধ্যাত্ব দূর করতে এই পদ্ধতি একটি বড় ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে। বহু দম্পতি এর ফলে আশার আলো দেখতে পাচ্ছেন। স্পার্ম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি (STAR) এমন একটি যন্ত্র যা বীর্যের মধ্যে থেকে জীবিত শুক্রাণুগুলোকে খুঁজে বের করে।

কী এই স্পার্ম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি (STAR)?

এটি একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা। উচ্চগতির ইমেজিং এবং রোবোটিক্স ব্যবহার করে এই সিস্টেমটি কোনোরকম লেজার ছাড়াই অল্প সংখ্যক শুক্রাণু সনাক্ত এবং পুনরুদ্ধার করতে পারে। স্পার্ম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি (STAR) যেকোনও দম্পতিকে পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণের জন্য নতুন আশা দেয়।

কীভাবে কাজ করে AI-এর টুল?

১. এই মাইক্রোফ্লুইড চিপ বীর্যের মধ্যে যে সমস্ত উপাদান থাকে সেগুলিকে আলাদা করে।

২. হাইস্পিড ইমাজিন সিস্টেম মাইক্রোস্কপিক ফ্রেমের দ্বারা লক্ষ লক্ষ ছবি তোলে।

৩. মেশিন লার্নিং অ্যালগরিদম সমস্ত ছবি পরীক্ষা করে এবং লুকিয়ে থাকা জীবিত শুক্রাণুগুলোকে দ্রুত চিহ্নিত করে।

স্পার্ম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি (STAR)নামক এই টুল খুবই তাড়াতাড়ি এই প্রক্রিয়া সম্পন্ন করে এবং জীবিত শুক্রাণুগুলোর যাতে কোনওরকম ক্ষতি না হয় সেই বিষয়টিরও নজর রাখে। এই দম্পতির মধ্যে, স্বামীর বীর্যে সন্তান ধারন করার মতো কোনও শুক্রাণু খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্পার্ম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি (STAR) নামক টুলই সেটা করে দেখিয়েছে। যার ফলে ওই মহিলাটি গর্ভবতী হয়েছেন।

English summary

AI creates miracle as woman gets pregnant after 19 years



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version