Jobs
oi-Kousik Sinha
Cognizant Job 2025: তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজের স্বপ্ন দেখেন! তাহলে সামনেই বড় সুযোগ। গত কয়েকমাসে একাধিক বড় সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। তালিকায় গুগল, ফেসবুকের মতো সংস্থাও আছে। শুধু বিদেশে নয়, ভারতেও এর প্রভাব পড়ে। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা cognizant। প্রায় ২০,০০০ শূন্যপদের জন্য ফ্রেশার নিয়োগ করবে বলে জানিয়েছে এই সংস্থা।
কলকাতা সহ দেশের একাধিক কগনিজ্যান্টের অফিসে বিশাল কর্মীসংখ্যা রয়েছে। এরপরেই নিয়োগ নিয়ে বড় সুখবর শুনিয়েছে সংস্থা। জানা যাচ্ছে, আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য এবং আরটিফিয়াল এন্টিলিজেন্স অর্থাৎ AI সম্পন্ন সফটওয়্যার বানাতে এই বিপুল নিয়োগ করা হচ্ছে। এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন cognizant এর চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) রবি কুমার এস।

তিনি জানিয়েছেন, যেভাবে আমাদের কাজে গতি এসেছে সেই কথা ভেবেই কর্মী সংখযা বাড়াতে হচ্ছে। নতুন করে অরগানিক গ্রোথ ফিরে এসেছে সংস্থায়। আর তাই নতুন করে টিম সাজানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানান সংস্থা সিইও।
ওই আধিকারিক জানিয়েছেন, টিমের স্ট্রাকচারকে পিরামিডের সঙ্গে তুলনা করেছেন। আইটি সংস্থায় পিরামিড বলতে বোঝানো হয় কম অভিজ্ঞতা সম্পন্ন অধিক কর্মী এবং বেশি অভিজ্ঞতা সম্পন্ন কম কর্মী। আর এই স্ট্রাকচারে সংস্থার বেতন সংক্রান্ত খরচ অনেক কম হয়। এর আগে একটা অনিশ্চিয়তার পরিস্থিতি তৈরি হওয়ায় গত ফ্রেশার পদে নিয়োগ করা হবে তা সামনে আনছিল না মার্কিন এই তথ্য প্রযুক্তি সংস্থা। এবার এই ঘোষণা চাকরি প্রার্থীদের অনেকটাই সসবস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।
রিপোর্ট বলছে দেশের শীর্ষ পাঁচ আইটি সংস্থা চলতি বছরে অন্তত ৮০ হাজার থেকে ৮৪ হাজার নিয়োগ করবে। cognizant এর তরফে আরও জানানো হয়েছে যে, যাদের নতুন নীিয়োগ করা হচ্ছে তাঁদের বিশেষ ট্রেনিং দেওয়া হবে। যা সংস্থা দিয়ে থাকে। সংস্থার দাবি, একেবারে নতুন এবং অভিনব এই ট্রেনিং।
এছাড়াও AI এর উপর বিশেষ জোর দিতে চাইছে এই সংস্থা। তবে শুধুমাত্র শিক্ষানবিশ অর্থাৎ ফ্রেশার নিয়োগই নয়, পাওয়ার প্রোগ্রামের জন্য আইআইটি এবং এনআইটি থেকেও আলাদা ভাবে নিয়োগ করা হবে বলে জানিয়েছে সংস্থা।
AI এর উপর নির্ভর করে কত কাজ করা যাচ্ছে তার ভিত্তিতেই পরবর্তীকালে টিম সাজানো হবে বলেও সাংবাদিক বৈঠকে দাবি করেছেন cognizant এর চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) রবি কুমার এস। তাঁর কথায়, সংস্থার প্রায় ৬০ হাজার কর্মী রয়েছে। যারা কলেজ পশ করার পর থেকে দীর্ঘ প্রায় ১০ বছর হয়ে গিয়েছে সংস্থায় কাজ করছে বলেও জানিয়েছেন সংস্থার কর্তা।
-
‘৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে’, কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর
-
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, ‘আমরা উদ্ধার করেছি’, সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
-
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী
-
‘সবকিছু উড়িয়ে দেব’, মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
-
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির
-
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান
-
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী
-
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ
-
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!
-
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের