Science And Technology

oi-Kousik Sinha

Microsoft outage: বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে বড়সড় গোলযোগ। মাইক্রোসফটে বড় বিপর্যয়। কাজ করা সম্ভব হচ্ছে না। এর ফলে ভারত সহ গোটা বিশ্বেই ব্যাঙ্ক থেকে বিমান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরেও। বিমান চলাচলে প্রভাব পড়েছে বলে খবর।

ফলে অস্বাভাবিক দেরিতে একাধিক বিমান কলকাতা বিমানবন্দর থেকে ওঠানামা করছে বলে খবর। মাইক্রোসফটের সমস্যায় (Microsoft outage) কাজ করতে পারছে না ইন্ডিগো বিমান সংস্থাও। তবে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে খবর।

Microsoft outage

ছবি সৌ:পিক্সেলস

ভোগান্তির (Microsoft outage) সূত্রপাত আজ শুক্রবার সকাল থেকেই। কম্পিউটার খুলতে গিয়ে অনেক ইউজারের ‘স্ক্রিন নীল’ (Blue Screen of Death) হয়ে যায়। এরপর নিজে থেকে ল্যাপটপ কিংবা কম্পিউটার রিস্টার্ট নিতে শুরু করে দিচ্ছে। দেখানো হচ্ছে আপডেট নিচ্ছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই আপডেট নেওয়ার পরেও মেশিন খুলছে না। ফলে কোনও কাজ করাই সম্ভব হচ্ছে না।

যদিও এই বিষয়ে মাইক্রোসফটের (Microsoft outage) দাবি, সম্প্রতি CrowdStrike নামে একটি অ্যান্টি-ভাইরাস আপডেট করা হয়েছে। আর এর ফলেই সমস্যার সূত্রপাত বলে দাবি করা হয়েছে। গোটা বিশ্বেই মাইক্রোসফটের মাধ্যমে সমস্ত কাজ করা হয়। হঠাত করে তা কাজ বন্ধ করে দেওয়ায় কার্যত মাথায় হাত সাইবার বিশেষজ্ঞদের।

জানা গিয়েছে, ভারতের পাশাপাশি আমেরিকা-অস্ট্রেলিয়ার একাধিক সরকারি দফতর- ব্যাঙ্ক এবং বেসরকারি সংস্থায় পড়েছে বলে জানা গিয়েছে। একাধিক দেশের বিমানবন্দরের কাজকর্মে প্রভাব পড়েছে বলে খবর আসছে। এমনকি টিকিট পর্যন্ত কাঁটা যাচ্ছে না। পাশাপাশি মিডিয়াতেও এর প্রভা পড়েছে বলে খবর।

Microsoft outage: Blue Screen of Death

কোনও কোনও সময়ে কম্পিউটার ব্যবহারের সময় হঠাত করেই নীল স্ক্রিন (Blue Screen) কিংবা কালো স্ক্রিন (black screen) হতে পারে। এক্ষেত্রে কম্পিউটার নিজে থেকেই বন্ধ হয়েই রিস্টার্ট হয়ে যায়। এই সমস্যাকে Blue Screen of Death কিংবা স্টপ এরর (STOP code error) বলা হয়ে থাকে। ল্যাপটপ কিংবা কম্পিউটারে এই সমস্যা তখন হয়, যখন বড় কোনও সমস্যা দেখা দেয়। এমনকি খারাপ হওয়া থেকে ঠেকাতেও রিস্টার্ট অপশন খোলা আছে।

কীভাবে সমস্যা থেকে মুক্তি হতে পারে?

  • Windows Update এর মাধ্যমে লেটেস্ট আপডেট ইনস্টল করতে হবে।
  • নিজে না পারলে, যে কোনও অনলাইন ফোরামের সাহায্য নিতে পারেন।
  • এরপরেও সমস্যা না মিটলেম উইন্ডোজে দেওয়া “Get Help” অ্যাপে দেওয়া “Blue Screen Troubleshooter” ব্যবহার করতে পারেন।
  • উইন্ডোজে “Get Help” অ্যাপ ব্যবহার করতে পারেন।
  • সার্চ অপশনে “Troubleshoot BSOD error” লিখুন-
  • – “Get Help” অ্যাপে দেওয়া নির্দেশ মেনে চলুন

English summary

Microsoft outage, know all information in bengali





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version