West Bengal

-Ritesh Ghosh

বিধানসভা ভোটের গণনার দিন রাজ্যের আবহাওয়া খানিক অন্যরকমই থাকতে চলেছে। গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। কোথাও দমকা হাওড়া, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হচ্ছে। গোটা বঙ্গ জুড়েই মেঘলা আকাশ, দুপুর গড়িয়ে বিকেল হতেই আবহাওয়ার দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ভোটগণনার দিনও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা ও হুগলির কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় আগামী বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তারপর ফের গরমের দাপট বাড়বে।

ওদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ভোটের ফলের দিন গোটা রাজ্য জুড়েই বৃষ্টিভেজা দিন দেখার সম্ভাবনা রয়েছে বঙ্গবাসীর।

English summary

রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিনেও পিছু ছাড়ছে না প্রাকৃতিক দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান ও নদিয়া সহ একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার পর্যন্ত এই প্রতিকূল পরিস্থিতি অব্যাহত থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version