ভোট পরবর্তী হিংসা রুখতে ‘জিরো টলারেন্স’, পুলিশ সুপারদের কড়া বার্তা কমিশনের | মুখ্য নির্বাচনী আধিকারিক: ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন | West Bengal CEO Post Poll Violence Directions


West Bengal

-Ritesh Ghosh

মুখ্য নির্বাচনী আধিকারিক ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। রাজ্যের পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিজ নিজ এলাকায় টহল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বনের নির্দেশ দিয়েছে, যাতে কোথাও অশান্তি বরদাস্ত না করা হয়।

অশান্তিকারীদের অবিলম্বে অভিযান চালিয়ে গ্রেফতার করতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দিয়েছেন যে, এসপিদের এলাকায় হিংসার ঘটনা ঘটলে তাঁদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফলে পুলিশ প্রশাসনের ওপরেই কড়া নজর রয়েছে কমিশনেরই।

জানা গেছে, থানার ওসিকে গুলি চালানোর একটি ঘটনায় কমিশন কড়া পদক্ষেপ করছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য পুলিশের ডিজি ও মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, পদক্ষেপ না নিলে পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর আসছে। কোথাও তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, আবার কোথাও কর্মীদের ওপর হামলার অভিযোগ। অন্যদিকে বিজেপি কর্মীদের উপরও আক্রমণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। কয়েকটি মৃত্যুও ইতিমধ্যে ঘটে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *