রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায়। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগের মহিমা ও উৎসবমুখর পরিবেশে দেশের প্রধান এই জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন হাজারো মুসল্লি।
প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন… বিস্তারিত