West Bengal

-Ritesh Ghosh

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বড় কোনও আইনি বিপাকে পড়তে চলেছেন! কারণ শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগে একটি এফআইআর দায়ের হয়েছে।

রিঙ্কি সেন চ্যাটার্জি নামে এক আইনজীবী এই অভিযোগ এনেছেন। তাঁর মতে, বাংলাদেশের এক হত্যাকাণ্ড ঘিরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

গত ২ জুন রানি রাসমণি রোডে এই মন্তব্যের ফলে দুই দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে তাঁর সেই মন্তব্যের জেরেই এই এফআইআর।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে, গত মাসের শেষেও একই আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, যা রাজ্য রাজনীতিতে সে সময় ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।

রিঙ্কি চ্যাটার্জির দাবি, বিগত কয়েক বছরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক মঞ্চ থেকে বহু ‘বিতর্কিত’ মন্তব্য করেছেন। যেমন, ২০২৫ সালে কলকাতার রেড রোডে তিনি হিন্দুত্ব ও হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে আপত্তিকর ও উস্কানিমূলক কথা বলেন।

দ্বিতীয়ত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কলকাতার ধর্না মঞ্চ থেকেও ধর্মীয় মেরুকরণ ও বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রিঙ্কি জানান, ২০২৫ সালেই শিলিগুড়ি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করেছিল।

বিজেপি কর্মী ও আইনজীবী রিঙ্কির অভিযোগ, রাজ্যে ক্ষমতার পালাবদলের পরই সেই একই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি একের পর এক অভিযোগ দায়ের করতে পারছেন।

English summary

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে। আইনজীবী রিঙ্কি সেন চ্যাটার্জির অভিযোগ, বাংলাদেশের এক হত্যাকাণ্ড ঘিরে স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে উস্কানিমূলক তথা দেশবিরোধী মন্তব্য করেছিলেন মমতা। এর আগে ধর্মীয় আবেগ নিয়ে তাঁর মন্তব্যের অভিযোগ সামনে এসেছিল। পুলিশি তদন্ত শুরু হওয়ায় তৃণমূল নেত্রীর আইনি অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version