West Bengal
-Ritesh Ghosh
তৃণমূল কংগ্রেসের জন্য ফের এক বড় ধাক্কা সামনে এল। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। একইসঙ্গে দল থেকেও পদত্যাগ করেছেন তিনি। এক দশকেরও বেশি সময় ধরে তিনি রাজ্যসভায় ছিলেন। দলের সবচেয়ে দীর্ঘকালীন সাংসদ সদস্যদের একজন ছিলেন সুখেন্দু শেখর রায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিধায়কদের নিয়ন্ত্রণ ক্রমশ আলগা হচ্ছে। এই আবহে দলের সাংসদদের মধ্যে বড় ভাঙন দেখা দিয়েছে। দলের দীর্ঘদিনের সদস্যের এই পদত্যাগ বড় রাজনৈতিক বার্তা বহন করে। দলে গণতান্ত্রিক পরিবেশ নেই। সমস্যা সমাধানে আগ্রহী নয় দল। একইসঙ্গে দলে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে হাইকম্যান্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সুখেন্দু শেখর রায়।
English summary
তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের বিশ্বস্ত মুখ সুখেন্দু শেখর রায় রাজনৈতিক শিবিরে বড় চমক দিলেন। তিনি রাজ্যসভার সাংসদ পদ এবং একইসঙ্গে দল থেকে পদত্যাগ করেছেন। এক দশকেরও বেশি সময় ধরে দলের সঙ্গে যুক্ত থাকা এই প্রবীণ নেতার বিদায়ে শাসক দলের অন্দরে বড় ভাঙন স্পষ্ট। সূত্রের খবর, তিনি সম্প্রতি বিজেপির প্রশংসা করেছেন যা বাংলার বর্তমান রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।