Kolkata

-Ritesh Ghosh

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া আরও একটি মামলা সিআইডির হাতে গেল। ভোটের সময় ‘ডিজে’ মন্তব্যের জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সব তথ্য ও নথি রাজ্যের গোয়েন্দা সংস্থার হাতে দিয়েছে। ভিডিওর লিঙ্ক ও যাবতীয় প্রমাণ সিআইডি ইতিমধ্যে সংগ্রহ করেছে।

Abhishek Banerjee arrives at CID headquarters for legal questioning

নির্বাচনী প্রচারের সভা থেকে অভিষেক ডিজে নিয়ে মন্তব্য করেছিলেন। বাগুইআটির রাজীব সরকার সেই ঘটনা নিয়ে এফআইআর করেন।

অভিযোগটি বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের করা হয়েছিল। মামলাটির তদন্ত এখন সিআইডি নতুন করে শুরু করছে।

অন্য দিকে, বিধায়কদের সই জালিয়াতি মামলাটিও চলছে। অভিষেক এই মামলায় রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে তাঁকে হাজিরা নিয়ে প্রশ্ন করেছিলেন বিচারপতি কৌশিক চন্দ। বিচারপতি জানতে চেয়েছিলেন, কেন বারবার হাজিরা এড়ানো হচ্ছে। তিনি তদন্তে সহযোগিতার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন। অভিষেকের আইনজীবী রক্ষাকবচ চেয়ে আদালতে সওয়াল করেন।

বিচারপতি তাঁকে ২১ দিনের রক্ষা কবচ দেন। বিচাররতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে হাজিরা দিতে বলেছিলেন। সেই অনুযায়ী অভিষেক সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন।

English summary

TMC leader Abhishek Banerjee appeared before the CID at Bhabani Bhavan following court orders related to an alleged signature forgery case. The investigation also encompasses controversial remarks made regarding DJ music during an election rally. While the High Court provided temporary protection from arrest, Banerjee was strictly directed to cooperate with investigative officers.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version