West Bengal

-Ritesh Ghosh

ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে প্রাথমিকভাবে এই খবর মিলেছে। সীমান্ত এলাকা থেকে তাকে ধরা হয়েছে। এলাকায় তোলাবাজি ও অত্যাচারের বহু অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

তিনি এলাকায় ‘পুষ্পা’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া স্থানীয় মানুষজনকে অত্যাচার করা ও হিংসা ছড়ানোর দায়ও তার ওপর। বিষয়টি নিয়ে তদন্ত চলছে জোরকদমে।

ফলতায় বিধানসভা নির্বাচনে বেনিয়মের অভিযোগ উঠেছিল। পরিস্থিতি খতিয়ে দেখে নির্বাচন কমিশন সেখানে পুনরায় ভোট করায়। সেই সময় জাহাঙ্গীর নিজের নাম তুলে নেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

তিনি সীমান্ত এলাকা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে তিনি নেপালে পালানোর ছক কষেছিলেন। খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও কলকাতা এসটিএফ যৌথভাবে দল গঠন করে অভিযানে নামে। এদিন গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে বিষয়টি জানা গিয়েছে।

English summary

ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ওরফে ‘পুষ্পা’ ভাইকে গ্রেপ্তার করল পুলিশ। সীমান্ত এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়েছে। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, সাধারণ মানুষের ওপর অত্যাচার এবং হিংসা ছড়ানোর একাধিক অভিযোগ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই নেতার আটক হওয়ার খবরে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version