রাজশাহীর কর্ণহার থানার বিল ধরমপুর গ্রামের শিশু আদিব আহনাফ (১১) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ১৪ বছর বয়সী এক কিশোরকে হেফাজতেও নিয়েছে।
সোমবার (২২ জুন) আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই কিশোর জানিয়েছে, প্রেমের সম্পর্ক প্রকাশ হয়ে যাওয়ার ক্ষোভ থেকে আদিবকে হত্যা করে সে। মঙ্গলবার (২৩ জুন) আরএমপির… বিস্তারিত
