আচমকা প্রয়াত পরিচালক অনীক দত্ত, মৃত্যু নিয়ে ধোঁয়াশা, শোকের ছায়া টলিপাড়ায় | অনীক দত্ত প্রয়াত: গড়িয়াহাটের ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু প্রখ্যাত পরিচালকের | Filmmaker Anik Dutta Passes Away In Kolkata


News

-Ritesh Ghosh

বুধবার দুপুরে টলিপাড়ায় শোকের ছায়া নেমে এল। আচমকা প্রয়াত হলেন বিশিষ্ট পরিচালক অনীক দত্ত। জানা গিয়েছে, গড়িয়াহাটের ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও, কিছুক্ষণের মধ্যেই তাঁর জীবনাবসান হয়েছে।

পুলিশ ও ঘনিষ্ঠ সূত্রের খবর, এদিন আচমকাই তিনি ছাদ থেকে পড়ে যান। দ্রুত তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুঃসংবাদ পেয়ে পরিচালক সৃজিত মুখার্জি, অভিনেতা জিতু কমল সহ টলিপাড়ার বহু তারকা হাসপাতালে ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ।

অনীক দত্ত যেখানে আছড়ে পড়েছিলেন, সেখানে তখনও রক্তের দাগ ছিল। পুলিশ দ্রুত জায়গাটি ঘিরে দেয়। খবর পেয়ে পরিচালকের বাড়িতে এলাকার বাসিন্দারাও ভিড় জমান। পুলিশের প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যার ঘটনা বলে অনুমান করা হচ্ছে।

তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে বলতে নারাজ পুলিশ, ফলে ধোঁয়াশা এখনও ঘনীভূত। জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকাকালীন তিনি ফ্ল্যাটে একাই বাস করতেন। আজ সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *